ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

মসজিদে আমির হামজাকে বাধা, বিএনপি নেতার ওপর হামলা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

অক্টোবর ২৬, ২০২৫, ০২:০০ পিএম

মসজিদে আমির হামজাকে বাধা, বিএনপি নেতার ওপর হামলা

কুষ্টিয়ার সদর উপজেলার বটতৈল ইউনিয়নের বড়িয়া জামে মসজিদে রাজনৈতিক বক্তব্য দিতে নিষেধ করায় বিএনপি নেতার ওপর হামলার অভিযোগ উঠেছে। শনিবার বিকেলে এ ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্র জানায়, নামাজ শেষে সালাম বিনিময় করছিলেন মুফতি আমির হামজা। এ সময় বিএনপি নেতা তাকে বাধা দেন, এতে মুসল্লিদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। ক্ষোভের এক পর্যায়ে কিছু মানুষ বিএনপি নেতা ধাক্কা দেন। এতে তিনি সামান্য আহত হন।

জানা যায়, মসজিদ কমিটির সভাপতি ও ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল হান্নান আমির হামজাকে আলোচনায় কেবল ধর্মীয় বিষয়েই সীমাবদ্ধ থাকতে বলেন। এতে ক্ষিপ্ত হয়ে হামজার কিছু অনুসারী তার ওপর চড়াও হন বলে অভিযোগ।

আহত আব্দুল হান্নান বলেন, আমি শুধু বলেছিলাম মসজিদে রাজনীতি নয়, ইসলাম নিয়ে আলোচনা করুন। এরপরই তারা আমার ওপর হামলা করে।

ঘটনার বিষয়ে সদর উপজেলা বিএনপির সভাপতি ইসমাইল হোসেন মুরাদ জানান, জেলা কমিটির সঙ্গে আলোচনা করে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

অন্যদিকে মুফতি হামজা বলেন, আমি গণসংযোগে গিয়ে নামাজ পড়তে মসজিদে প্রবেশ করি। নামাজ শেষে ইমাম সাহেব সালামের আহ্বান জানান, এরপর সামান্য ভুল বোঝাবুঝি হয়, যা পরে মিটে গেছে।

প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, নামাজের পর কথাকাটাকাটির জেরে হাতাহাতি হয়, তবে স্থানীয়দের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

কুষ্টিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশাররফ হোসেন জানান, ঘটনার বিষয়ে এখন পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।

জেএইচআর

Link copied!