ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সীতাকুন্ডে ভাবীর হোটেলে অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

সীতাকুন্ড (চট্টগ্রাম) প্রতিনিধি

অক্টোবর ৩০, ২০২৫, ০৪:৪৪ পিএম

সীতাকুন্ডে ভাবীর হোটেলে অভিযানে ১০ হাজার টাকা জরিমানা

চট্টগ্রামের সীতাকুন্ডে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি ও পরিবেশনের দায়ে ভাবী হোটেল’র নামে খাবার প্রতিষ্ঠানকে জরিমানা দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। 

বৃহস্পতিবার দুপুর ১টায় পৌরসদরের উত্তর বাইপাসে অবস্থিত ভাবীর হোটেলে অভিযান পরিচালিত হয়। এ সময় বেআইনিভাবে মানহীন খাবার পরিবেশনে ১০ হাজার টাকা জরিমানা দেওয়া হয়েছে। 

এছাড়া ভবিষ্যতে মেয়াদোত্তীর্ণ খাবার মজুদ ও পরিবেশন বন্ধে হোটেল মালিককে সতর্ক করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. ফখরূল ইসলাম।

তিনি বলেন, ‘ভাত বিক্রির পাশাপাশি মানহীন দই ও ঘি উৎপাদন ও বিতরণের অভিযোগে ভাবীর হোটেলে অভিযান পরিচালিত হয়েছে। স্বাস্থ্যহানিকর পণ্য বিক্রি ও উৎপাদনকারী সকল প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। বিএসটিআই লাইসেন্স ব্যতীত দই ও ঘি বিক্রি ও উৎপাদন বন্ধে সতর্ক করা হয়।’

অভিযানে সহযোগিতা ছিলেন, নিরাপদ খাদ্য পরিদর্শক জাহেরুল হক ও পুলিশ সদস্যরা।

ইএইচ

Link copied!