ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বাঞ্ছারামপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

অক্টোবর ৩১, ২০২৫, ০৭:৩৮ পিএম

বাঞ্ছারামপুরে যুবদলের ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা যুবদল ও পৌর যুবদলের উদ্যোগে ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আনন্দ র‍্যালি ও যুব সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকালে উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে প্রথমে বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশে অংশগ্রহণ করেন। 

পরে একত্রিত হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপজেলা পরিষদের সামনে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হন তারা।

বাঞ্ছারামপুর উপজেলা যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ আকাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ। 

তিনি বলেন, “বাংলাদেশের যুবক রাজনীতির কথা চিন্তা করে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান যুবদল প্রতিষ্ঠিত করেছিলেন। কারণ বাংলাদেশের উন্নয়ন করতে হলে যুবকদের উন্নয়ন করতে হবে। যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আমি একটি কথাই বলতে চাই বাঞ্ছারামপুর বিএনপির আদর্শের রাজনীতির ঘাটি। ভবিষ্যতে বিএনপির ঘাঁটি হিসেবেই থাকবে। কোন ভুইফোর নেতা ও ভুইফোর সংগঠনের স্থান হবে না। বাঞ্ছারামপুরে শুধু একটিই আওয়াজ, সেই আওয়াজটি হলো ধানের শীষ ধানের শীষ ধানের শীষ।”

বাঞ্ছারামপুর পৌর যুবদলের সদস্য সচিব ফয়সাল বিন ইউসুফ সামির সঞ্চালনায় সমাবেশে আরও উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মহসিন, সদস্য গোলাম মোস্তফা, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি আবুল আইয়ুম, আব্দুল করিম চেয়ারম্যান, সহ-সভাপতি হোসেন মিয়া, যুগ্ম সাধারণ সম্পাদক তাইবুর হাসান মাসুম, অর্থ বিষয়ক সম্পাদক আলমগীর হোসেন, সহ ছাত্র বিষয়ক সম্পাদক আবুল কালাম, শ্রমিক দল নেতা সজিবুর রহমান সজীব, সোনারামপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল খালেক, সাধারণ সম্পাদক নাসির আহমেদ, সোনারামপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম, উপজেলা কৃষক দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ, উপজেলা নবীন দলের সভাপতি মাহবুব হাসান বাবু, ছাত্রনেতা আসাদুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব লিটন সরকার, আশিকুর রহমান অন্তু প্রমুখ।

বক্তারা এ সময় বলেন, “বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল বাঞ্ছারামপুর উপজেলা শাখা যুবসমাজকে গণতন্ত্র ও শান্তির বার্তা ছড়িয়ে দিতে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ বাস্তবায়নে কাজ করে যাচ্ছে।” তারা আরও বলেন, “আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমানের ঘোষিত ৩১ দফা বাস্তবায়নে যুবদল দৃঢ়প্রতিজ্ঞ।”

বক্তারা একত্রে ঘোষণা দেন,“উপজেলা যুবদল কৃষিবিদ মেহেদী হাসান পলাশ ভাইয়ের নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিল, আছে এবং থাকবে। আগামি জাতীয় সংসদ নির্বাচনে ধানের শীষের প্রার্থীকে বিজয়ী করতে যুবসমাজ ঐক্যবদ্ধভাবে কাজ করবে।”

ইএইচ

Link copied!