ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সালিশ বা দাঙ্গা-ফ্যাসাদে না জড়াতে কর্মীদের নির্দেশনা দিলেন সেলিমুজ্জামান

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধি

নভেম্বর ২, ২০২৫, ০৯:২৬ পিএম

সালিশ বা দাঙ্গা-ফ্যাসাদে না জড়াতে কর্মীদের নির্দেশনা দিলেন সেলিমুজ্জামান

বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক সেলিমুজ্জামান সেলিম বলেছেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) দীর্ঘদিন ধরে গণতান্ত্রিক আন্দোলন ও সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এবং মাঠপর্যায়ের নেতাকর্মীরা সবসময় জনগণের আস্থা অর্জনের লক্ষ্যে কাজ করে যাচ্ছেন।

রোববার বিকাল সাড়ে ৩টায় গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলা বিএনপির কার্যালয়ে বিএনপি ও অঙ্গসংগঠন আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

বলেন, দলীয় ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখা এবং সাংগঠনিক শৃঙ্খলা বজায় রাখতে হবে। উপজেলা থেকে শুরু করে ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের কোনো নেতাকর্মী স্থানীয়ভাবে সালিশ, দাঙ্গা-ফ্যাসাদ বা পক্ষপাতদুষ্ট মধ্যস্থতাকারী কার্যক্রমে জড়াতে পারবেন না।

তিনি বলেন, স্থানীয় পর্যায়ে এই ধরনের কর্মকাণ্ডে জড়ালে দলীয় ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত হওয়ার পাশাপাশি জনগণের আস্থাও দুর্বল হয়ে যায়। তাই মাঠপর্যায়ের নেতাকর্মীদের শৃঙ্খলাবদ্ধ থাকা এখন অত্যন্ত জরুরি এবং নেতাকর্মীদের প্রধান দায়িত্ব হলো আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলমত ভেদাভেদ ভুলে জাতীয়তাবাদী শক্তি ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষের প্রার্থীকে বিজয়ের জন্য কাজ করা এবং সাংগঠনিক কার্যক্রমে সক্রিয় থাকা ও জনগণের অধিকার আদায়ের সংগ্রামে নিয়োজিত থাকা।

সেলিমুজ্জামান সেলিম নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন যে, জনগণের সঙ্গে হাস্যোজ্জ্বল, ভদ্র ও অমায়িক আচরণ বজায় রাখা প্রতিটি কর্মীর নৈতিক দায়িত্ব। দায়িত্বশীল, মানবিক ও সহমর্মী আচরণের মাধ্যমে জনগণের আস্থা অর্জন করা গেলে দলীয় ভাবমূর্তি আরও উজ্জ্বল হবে।

সেলিমুজ্জামান নেতাকর্মীদের সতর্ক করে বলেন, কেউ যদি এ কথা অমান্য করেন তা দলীয় শৃঙ্খলা ভঙ্গ হিসেবে গণ্য হবে এবং সাংগঠনিক বিধি মোতাবেক যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দলকে ঐক্যবদ্ধ ও শৃঙ্খলাবদ্ধ রাখা গুরুত্বপূর্ণ এবং মাঠপর্যায়ের নেতাকর্মীদের সঠিক আচরণই জনগণের কাছে দলের অবস্থান শক্তিশালী করতে সহায়তা করবে। এছাড়া স্থানীয়ভাবে অপ্রয়োজনীয় বিরোধ ও প্রভাব বিস্তারমূলক কর্মকাণ্ড থেকে বিরত থাকার মাধ্যমে জনগণের কাছে দলীয় ভাবমূর্তি ইতিবাচক রাখা যাবে।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি মো. মোস্তফা মোল্লা, যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির সাহিত্য ও প্রকাশনা সহ-সম্পাদক মাহমুদুল হাসান বাপ্পী, সহ-সভাপতি শফিকুল ইসলাম শফিক, যুগ্ম সম্পাদক এনামুল হক, দপ্তর সম্পাদক নুরে বোরহান লিটন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আনিচুর রহমান লিমন, উপজেলা যুবদলের আহ্বায়ক এনামুল হক শিমুল, উপজেলা মহিলা দলের সভাপতি শিলা বেগম, উপজেলা ছাত্রদলের সভাপতি আমিরুল ইসলাম সোহেলসহ স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!