ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

নাগেশ্বরী (কুড়িগ্রাম) প্রতিনিধি

নভেম্বর ৩, ২০২৫, ০৪:৫৫ পিএম

নাগেশ্বরীতে প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ

কুড়িগ্রামের নাগেশ্বরীতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণের উদ্বোধন করা হয়েছে। 

উপজেলা কৃষি অধিদপ্তরের আয়োজনে সোমবার বেলা ১১টায় উপজেলা চত্বরে ২০২৫-২৬ অর্থবছরে রবি মৌসুমে সরিষা, গম, মশুর, ভুট্টা, বাদাম, খেসারী, শীতকালীন পেঁয়াজ, মুগ, সূর্যমুখী, অড়হড় ফসলের প্রণোদনা কর্মসূচি বাস্তবায়নের নিমিত্তে উপজেলার ৪,৪৪০ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে বীজ, ১০ কেজি করে ডিএপি ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।

সার ও বীজ বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার সিব্বির আহমেদ। এ সময় আরও উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শাহরিয়ার হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার ফিরোজ হোসেন, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোস্তাফিজুর রহমান, পৌর বিএনপির সদস্য সচিব আজিজুল হকসহ অনেকে।

ইএইচ

Link copied!