ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

ভূরুঙ্গামারীতে কিশোর-কিশোরীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধি

নভেম্বর ৩, ২০২৫, ০৫:০২ পিএম

ভূরুঙ্গামারীতে কিশোর-কিশোরীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ‘চাইল্ড নট ব্রাইড’ প্রকল্পের আওতায় কিশোর-কিশোরীদের দক্ষতা উন্নয়ন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার এনআরকে টেলিথন ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের সহযোগিতায় উপজেলা কৃষি অফিসের কনফারেন্স রুমে মহিদেব যুব সমাজ কল্যাণ সমিতি (এমজেএসকেএস) এর আয়োজনে দিনব্যাপী এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

বাল্যবিবাহ প্রতিরোধে ইয়ুথ চ্যাম্পিয়ন ও চ্যাম্পিয়ন অফ চেন্স কিশোর-কিশোরীদের সেশন পরিচালনায় বিভিন্ন সমস্যার সমাধান নিয়ে আলোচনা করা হয়।

দিনব্যাপী এ কর্মশালা পরিচালনা করেন এসআর এইচ আর টেকনিক্যাল অফিসার, প্রতিমা রাণী রায়।

এসময় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কৃষি অফিসার শরিফা জান্নাত, ‘চাইল্ড নট ব্রাইড’ প্রকল্পের কো-অরডিনেটর মাহমুদুল হাসান, টেকনিক্যাল অফিসার সই ফেরদৌস আলম, ফিল্ড ফেসিলিটেটর শফিকুল ইসলাম, সাংবাদিক মনিরুজ্জামান মনির, এফ কে আশিক এবং উপজেলা যুব সংগঠনের সভাপতি আরিফুল ইসলাম প্রমুখ।

এতে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ইয়ুথ চ্যাম্পিয়ন ও চ্যাম্পিয়ন অফ চেন্স কিশোর-কিশোরীরা অংশ গ্রহণ করেন।

ইএইচ

Link copied!