ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

মা-বাবার কবর জিয়ারত করে নির্বাচনী প্রচার শুরু খৈয়মের

কাজী আনোয়ারুল ইসলাম টুটুল, রাজবাড়ী

কাজী আনোয়ারুল ইসলাম টুটুল, রাজবাড়ী

নভেম্বর ৪, ২০২৫, ০৪:৩৬ পিএম

মা-বাবার কবর জিয়ারত করে নির্বাচনী প্রচার শুরু খৈয়মের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনয়ন পাওয়ার পর মা-বাবা ও বড় ভাইয়ের কবর জিয়ারতের মধ্য দিয়েনির্বাচনী প্রচারণা শুরু করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) জাতীয় নির্বাহী কমিটির সদস্য, রাজবাড়ী-১ আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা বিএনপির সাবেক সভাপতি আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম। 

তিনি রাজবাড়ী-১ (সদর-গোয়ালন্দ) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী।

মঙ্গলবার দুপুরে রাজবাড়ী পৌর এলাকার ২৮ কলোনি কবরস্থানে গিয়ে তিনি বাবা ডা. একে এম ওয়াহিদ, মা রাজিয়া বেগম ও বড় ভাই আল্লা নেওয়াজ খায়রুর কবর জিয়ারত করেন এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় দোয়া ও মোনাজাত করেন।

পরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম বলেন, রাজবাড়ী-১ আসনে আমাকে বিএনপির প্রার্থী মনোনয়ন দেওয়ার জন্য প্রথমে মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি এবং বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।

তিনি রাজবাড়ী বাসীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাজবাড়ীর মানুষের গণতান্ত্রিক অধিকার ফিরিয়ে আনার লক্ষ্যে জনগণের আস্থা ও ভালোবাসা নিয়েই এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন আলী নেওয়াজ মাহমুদ খৈয়ম।

এ সময় রাজবাড়ী জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব, সাবেক দপ্তর সম্পাদক এ মজিদ বিশ্বাসসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!