ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় সাংবাদিক কারাগারে

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

নভেম্বর ৭, ২০২৫, ০৪:২৫ পিএম

টুঙ্গিপাড়ায় সন্ত্রাসবিরোধী মামলায় সাংবাদিক কারাগারে

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া থানায় সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় সাংবাদিক মেহেদী হাসানকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাত ৩টার দিকে উপজেলার গিমাডাঙ্গা পৌর এলাকার বাসা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সাংবাদিক মেহেদী হাসান দৈনিক কালবেলা পত্রিকার টুঙ্গিপাড়া উপজেলা প্রতিনিধি এবং অনলাইন নিউজ পোর্টাল নবধারা’র সম্পাদক ও প্রকাশক।

বৃহস্পতিবার বিকালে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।

এ তথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর।

তিনি বলেন, গত ১৭ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার ডুমুরিয়া ইউনিয়নের পাকুড়তিয়া বাজারে নিষিদ্ধ আওয়ামী লীগ ও ছাত্রলীগের পক্ষ থেকে মশাল মিছিল বের করা হয়। এ সময় নেতাকর্মীরা লাঠিসোঁটা ও লোহার রড দিয়ে দোকানপাট ভাঙচুর করে এবং রাস্তার পাশে থাকা পরিত্যক্ত টায়ারে আগুন ধরিয়ে দেয়। এতে মেহেদী হাসানের সংশ্লিষ্টতা থাকায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার বিকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

থানা সূত্রে জানা যায়, পরিত্যক্ত টায়ারে আগুন ধরিয়ে দেওয়ার পর এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে গেলে আসামিরা ইটপাটকেল নিক্ষেপ করে পুলিশের ওপর অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) আকরাম হোসেন বাদী হয়ে ৫১ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৫০-২০০ জনকে আসামি করে মামলা দায়ের করেন।

এদিকে সাংবাদিক মেহেদী হাসানের গ্রেপ্তারে উদ্বেগ প্রকাশ করেছেন গোপালগঞ্জ জেলা ও টুঙ্গিপাড়া উপজেলায় কর্মরত সাংবাদিকবৃন্দ।

ইএইচ

Link copied!