ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বাঞ্ছারামপুরে শ্রমিক নেতার স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

নভেম্বর ৭, ২০২৫, ১১:৪৮ পিএম

বাঞ্ছারামপুরে শ্রমিক নেতার স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার মাওলাগঞ্জ বাজার সিএনজি শ্রমিক সমবায় সমিতির নেতা ও বিএনপি ঘনিষ্ঠ মো. লিটনের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার বিকেলে মাওলাগঞ্জ বাজারে এ দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয় এবং তার শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়।

বাঞ্ছারামপুর মাওলাগঞ্জ বাজার সিএনজি শ্রমিক সমবায় সমিতির আয়োজনে, সমিতির সভাপতি সজিবুর রহমান সজিবের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সভাপতি কৃষিবিদ মেহেদী হাসান পলাশ।

তিনি বলেন, “শ্রমিকদের সংগঠন আসলে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সংগঠন। শ্রমিকদের সঙ্গে তার ছিল গভীর সম্পর্ক। তিনি শ্রমিকদের দুঃখ-কষ্ট বুঝতেন এবং তাদের উন্নয়নে নিবেদিত ছিলেন। বাঞ্ছারামপুরের এই শ্রমিক নেতার মৃত্যুতে আমি গভীর শোক প্রকাশ করছি। মহান আল্লাহ তা’আলা যেন শোকসন্তপ্ত পরিবারের ধৈর্যশক্তি দান করেন এবং লিটন ভাইকে জান্নাতুল ফেরদৌস নসিব করেন।”

এ সময় উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহ-আইন বিষয়ক সম্পাদক আব্দুল্লাহ আল মহসিন, সদস্য গোলাম মোস্তফা, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ আকাশ, দপ্তর সম্পাদক কামাল আহমেদ, বাঞ্ছারামপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুস্তম আলী, বাঞ্ছারামপুর কৃষক দলের আহ্বায়ক ওয়াছি উদ্দিন মেহেদী, সদস্য সচিব আবুল হোসেন ভূঁইয়া, বিএনপি নেতা আলী কাওসার জামান, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক রুবেল মিয়া, বাঞ্ছারামপুর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রিয়াজ ইসলাম রেজা, উপজেলা নবীন দলের সভাপতি মাহবুব হাসান বাবু, উপজেলা ছাত্রদলের সাবেক সদস্য সচিব লিটন সরকারসহ স্থানীয় নেতৃবৃন্দ, ব্যবসায়ী, রাজনৈতিক কর্মী ও এলাকাবাসী।

বক্তারা মরহুম মো. লিটনের শ্রমিক সংগঠনে অবদান ও মানবিক কর্মকাণ্ডের কথা স্মরণ করেন এবং তার আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত পরিচালনা করেন।

ইএইচ

Link copied!