ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সাতক্ষীরায় ইতিহাস: প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন আফরোজা আখতার

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরা প্রতিনিধি

নভেম্বর ১০, ২০২৫, ০৭:১৭ পিএম

সাতক্ষীরায় ইতিহাস: প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পেলেন আফরোজা আখতার

সাতক্ষীরার প্রশাসনিক ইতিহাসে নতুন মাইলফলক রচিত হলো। জেলার প্রথম নারী জেলা প্রশাসক (ডিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন মেধাবী প্রশাসক আফরোজা আখতার।

শনিবার গভীর রাতে জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা প্রজ্ঞাপনে তার এই নিয়োগের বিষয়টি নিশ্চিত করা হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের সর্বশেষ নিয়োগ তালিকায় সাতক্ষীরাসহ দেশের ১৫ জেলায় নতুন ডিসি বদলি ও নিয়োগ দেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে সাতক্ষীরায় প্রথমবারের মতো এক নারী নেতৃত্বের যাত্রা শুরু হচ্ছে জেলা প্রশাসনের শীর্ষ পদে।

আফরোজা আখতার ২৮তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি দীর্ঘদিন ধরে ভূমি প্রশাসন ও সেবা ব্যবস্থাপনায় সততা ও দক্ষতার নজির রেখেছেন। সর্বশেষ তিনি ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের অধীন পাবনা জোনাল সেটেলমেন্ট অফিসে জোনাল সেটেলমেন্ট অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

প্রশাসনিক দায়িত্ব পালনের পাশাপাশি আফরোজা আখতার নাগরিক সেবা প্রক্রিয়ায় স্বচ্ছতা আনার ক্ষেত্রে বেশ কিছু উদ্ভাবনী পদক্ষেপ নিয়েছেন। ভূমি রেকর্ড সংশোধন, ডিজিটাল জরিপ, এবং সেবা গ্রহণে হয়রানি কমানোর উদ্যোগের জন্য তিনি মাঠপর্যায়ে প্রশংসা পেয়েছেন।

স্থানীয় প্রশাসনের এক কর্মকর্তা বলেন, তার নেতৃত্বে সাতক্ষীরায় নারী নেতৃত্বের নতুন অধ্যায় শুরু হবে। জনগণের সঙ্গে সেতুবন্ধন আরও দৃঢ় হবে বলে আমরা আশাবাদী।

সাতক্ষীরার নাগরিক সমাজ, শিক্ষা ও ব্যবসায়ী মহল আফরোজা আখতারের নিয়োগকে সময়োপযোগী সিদ্ধান্ত হিসেবে দেখছে। স্থানীয় সংগঠনগুলো একে নারীর প্রশাসনিক অগ্রযাত্রার প্রতীক হিসেবে বর্ণনা করেছে।

সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, সাতক্ষীরা সীমান্তবর্তী জেলা হওয়ায় এখানে উন্নয়ন, আইনশৃঙ্খলা ও সুশাসনের চ্যালেঞ্জ অনেক। আফরোজা আখতার তার অভিজ্ঞতা ও দৃঢ়তায় এই চ্যালেঞ্জগুলো সফলভাবে মোকাবিলা করবেন বলে আমরা বিশ্বাস করি।

আগামী কয়েক দিনের মধ্যেই আফরোজা আখতার সাতক্ষীরার জেলা প্রশাসকের দায়িত্ব গ্রহণ করবেন। প্রশাসনিক সূত্র জানিয়েছে, এই নিয়োগকে জেলা পর্যায়ে জনসেবা আরও গতিশীল করা ও সুশাসন প্রতিষ্ঠার ধারাবাহিক প্রয়াস হিসেবে দেখা হচ্ছে।

সাতক্ষীরার ইতিহাসে প্রথম নারী জেলা প্রশাসক হিসেবে আফরোজা আখতারের পদার্পণ তাই শুধু একটি বদলি নয় এটি এক প্রেরণার গল্প, যা নারীর নেতৃত্বকে আরও শক্ত ভিত্তি দেবে প্রশাসনের শীর্ষ স্তরে।

ইএইচ

Link copied!