ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বাঞ্ছারামপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

নভেম্বর ১২, ২০২৫, ০৪:৩৩ পিএম

বাঞ্ছারামপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমের বিরুদ্ধে বিএনপির প্রতিবাদ মিছিল

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে নিষিদ্ধ আওয়ামী লীগের কার্যক্রমের প্রতিবাদে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার মাতুর বাড়ি বিশ্বরোড থেকে শুরু হয়ে জগন্নাথপুর হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে কলেজ মোড় মাঠে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয় মিছিলটি।

সমাবেশে বক্তারা বলেন, নিষিদ্ধ আওয়ামী লীগ দেশের জনগণের ভোটাধিকার ছিনিয়ে নিয়ে দেশকে অরাজকতার দিকে ঠেলে দিয়েছে। তারা এখনো বিদেশে বসে বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতিতে হস্তক্ষেপের অপচেষ্টা চালাচ্ছে। বিএনপির নেতারা এ ধরনের দেশবিরোধী চক্রান্তের বিরুদ্ধে হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করা হবে।

সমাবেশে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মুসা, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক হারুনুর রশিদ আকাশ, সহ-ছাত্র বিষয়ক সম্পাদক আবু কালাম, পৌর যুবদলের সদস্য সচিব ফয়সাল বিন ইউসুফ সামি, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান, উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহ্বায়ক মো. আক্কাস, শ্রমিক নেতা সজিবুর রহমান সজীব এবং ছাত্রদলের সাবেক সদস্য সচিব লিটন সরকারসহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা আরও বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত বিএনপি রাজপথে থাকবে এবং গণতন্ত্র পুনরুদ্ধারের এই আন্দোলনকে বিজয়ে রূপ দেবে।

ইএইচ

Link copied!