ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রাজশাহী পুলিশ লাইন্স স্কুলে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

নভেম্বর ১৫, ২০২৫, ০৫:২০ পিএম

রাজশাহী পুলিশ লাইন্স স্কুলে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠিত

শহীদ মামুন মাহমুদ পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রাজশাহীর উদ্যোগে নবীনবরণ ও কৃতি শিক্ষার্থী সংবর্ধনা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল সাড়ে ১০টায় কলেজ মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদ্য পদোন্নতিপ্রাপ্ত অতিরিক্ত ডিআইজি ও উপ-পুলিশ কমিশনার (সদর) মোহাম্মদ খোরশেদ আলম, পিপিএম। সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ ইয়াকুব আলী।

পুলিশ কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান বলেন, নবীনবরণ ঘিরে পুরো ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীরা ভবিষ্যতে মেডিকেল, ইঞ্জিনিয়ারিংসহ দেশের গুরুত্বপূর্ণ প্রতিযোগিতামূলক পরীক্ষায় বড় সাফল্য অর্জন করবে। 

তিনি আরও জানান, ইতোমধ্যে বিদ্যালয়ের একজন শিক্ষার্থী বিএমএ লং কোর্সে উত্তীর্ণ হয়ে স্কুলের জন্য গর্বের অর্জন সৃষ্টি করেছেন।

তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, এই প্রতিষ্ঠান শুধু পাঠদানেই সীমাবদ্ধ নয়; ক্রীড়া, সংস্কৃতি ও সহশিক্ষা কার্যক্রমেও সমানভাবে এগিয়ে। সাফল্যের জন্য পরিশ্রম, নৈতিকতা ও মূল্যবোধকে সর্বাগ্রে রাখতে হবে।

উক্ত অনুষ্ঠানে এইচএসসি ২০২৫ পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া ৬৯ জন কৃতি শিক্ষার্থীকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপ-পুলিশ কমিশনার (ফোর্স) মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, উপ-পুলিশ কমিশনার (সিটিটিসি–চলতি দায়িত্ব) মো. গাজিউর রহমান, পিপিএমসহ আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তা ও শিক্ষকবৃন্দ।

জেএইচআর

Link copied!