ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বাগাতিপাড়ায় ভিপি রনিকে গণসংবর্ধনা

মুনজুরুল কবির বাবুল, বাগাতিপাড়া (নাটোর) 

মুনজুরুল কবির বাবুল, বাগাতিপাড়া (নাটোর) 

নভেম্বর ১৫, ২০২৫, ০৮:৫৯ পিএম

বাগাতিপাড়ায় ভিপি রনিকে গণসংবর্ধনা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে নবনির্বাচিত ভিপি ও বাগাতিপাড়ার কৃতি সন্তান ইব্রাহিম হোসেন রনিকে বর্ণাঢ্য গণসংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে বাগাতিপাড়ার সর্বস্তরের শিক্ষার্থী ও এলাকাবাসী।

শনিবার বিকাল ৩টায় বাগাতিপাড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জামায়াতে ইসলামী বাগাতিপাড়া উপজেলা শাখার আমীর একে এম আফজাল হোসেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর জেলা জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সূরা সদস্য ও জেলা আমির ড. মীর নুরুল ইসলাম। তিনি দেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে বক্তব্য উপস্থাপন করেন এবং আগামী দিনে ইসলামিক সমমনা দলগুলো নিয়ে পরিবর্তনের আশা ব্যক্ত করেন।

 সভায় বক্তব্য রাখেন, লালপুর-বাগাতিপাড়া আসনের জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ, নাটোর জেলা সেক্রেটারি সাদিকুর রহমান, জেলা সরকার সেক্রেটারি মো. আব্দুল হাকিম, মোহাম্মদ আতিকুল ইসলাম, নাটোর জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, নাটোর জেলা ছাত্রশিবির সভাপতি মোহাম্মদ জাহিদ হাসান, ইবনে সিনা মেডিকেল কলেজ হাসপাতালের রেজিস্ট্রার ডা. ফেরদৌস মাহমুদ, বাগাতিপাড়া উপজেলা ছাত্রশিবির সভাপতি মোহাম্মদ মিঠু সরকার, বাংলাদেশ সুপ্রিম কোর্টের সাবেক আইনজীবী ও ছাত্রনেতা মো. শাকিল উদ্দিন, বাগাতিপাড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ সাজেদুর রহমান সাজ্জাদ।

অনুষ্ঠানটির সার্বিক পরিচালনা করেন বাগাতিপাড়া উপজেলা জামায়াতে ইসলামের সেক্রেটারি মো. জাকির হোসেন।

আয়োজনে উপস্থিত হাজারো মানুষ নবনির্বাচিত ভিপি ইব্রাহিম হোসেন রনিকে ফুল দিয়ে বরণ করে নেন এবং তার ভবিষ্যৎ সাফল্য কামনা করেন।

জেএইচআর

Link copied!