ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বাঞ্ছারামপুরে ৭৯০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

নভেম্বর ১৬, ২০২৫, ০২:৩২ পিএম

বাঞ্ছারামপুরে ৭৯০ পিস ইয়াবাসহ দুই যুবক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে ৭৯০ পিস ইয়াবাসহ দুই যুবককে গ্রেপ্তার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ।

শনিবার রাত সাড়ে ৯টার দিকে পৌরসভার দুর্গারামপুর ওয়াদুদ মিয়ার বিল্ডিংয়ের সামনে পাকা রাস্তা থেকে তাদের আটক করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নি.) অজয় কৃষ্ণ পালের নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় দুই যুবককে আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, টেকনাফ থানার সাতঘরিয়া গ্রামের মোহাম্মদ সিদ্দিক মিয়ার ছেলে মো. রবিউল আলম সিদ্দিকী (২৬), এবং টেকনাফ থানার পূর্ব পানখালী হোয়াকিয়া পাড়ার মোহাম্মদ শাহ আলমের ছেলে মো. জুনাইদ (২৫)।

তাদের কাছ থেকে মোট ৭৯০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। ঘটনাস্থলেই জব্দতালিকা প্রস্তুত করা হয়েছে বলে পুলিশ জানায়।

এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মো. হাসান জামিল খান জানান, আটক আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

ইএইচ

Link copied!