ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

হরিণাকুণ্ডুতে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও বিক্ষোভ

ঝিনাইদহ প্রতিনিধি

ঝিনাইদহ প্রতিনিধি

নভেম্বর ১৬, ২০২৫, ০৪:১৩ পিএম

হরিণাকুণ্ডুতে খুচরা সার বিক্রেতাদের মানববন্ধন ও বিক্ষোভ

ঝিনাইদহের হরিণাকুণ্ডুতে খুচরা সার বিক্রেতাদের বহাল রাখা ও টিও লাইসেন্স প্রদানের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।

রোববার সকালে হরিণাকুণ্ডু উপজেলা মোড়ে এই কর্মসূচীর আয়োজন করে খুচরা সার বিক্রেতা অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ। এতে ব্যানার ও ফেস্টুন নিয়ে উপজেলার বিভিন্ন এলাকার খুচরা সার বিক্রেতারা অংশগ্রহণ করেন। 

কর্মসূচীতে সংগঠনটির সদস্য শামীম আহম্মেদ চাঁদ, নয়ন হোসেন, মনির হোসেনসহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, খুচরা সার বিক্রেতাদের বাতিল করতে প্রজ্ঞাপন জারি হয়েছে। এটি বাস্তবায়িত হলে দেশের ৪৪ হাজার ব্যবসায়ী এবং তাদের পরিবারসহ ৫ কোটি কৃষক সরাসরি ক্ষতিগ্রস্ত হবেন। তাই তারা এই সিদ্ধান্ত বাস্তবায়ন না করার আহ্বান জানান।

মানববন্ধনের পরে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা কৃষি অফিসের সামনে এসে শেষ হয়। সেখানে উপজেলা কৃষি কর্মকর্তার মাধ্যমে ব্যবসায়ীরা কৃষি সচিব বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন।

ইএইচ

Link copied!