ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পুলিশের গাড়ি ভাঙচুর মামলায় টুঙ্গিপাড়ায় দুই যুব মহিলালীগ নেত্রী গ্রেপ্তার

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

নভেম্বর ১৬, ২০২৫, ০৮:২২ পিএম

পুলিশের গাড়ি ভাঙচুর মামলায় টুঙ্গিপাড়ায় দুই যুব মহিলালীগ নেত্রী গ্রেপ্তার

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় দুই দিনে দুই যুব মহিলালীগ নেত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গত শুক্রবার ও শনিবার রাতে উপজেলার পাঁচকাহনিয়া গ্রামের নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, টুঙ্গিপাড়া উপজেলা যুব মহিলালীগের সভাপতি ও সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান সোফিদা আক্তার জোনাকী এবং একই কমিটির সহ-সভাপতি পারভীন আক্তার (পারুল)। জোনাকীকে শনিবার ও পারুলকে রবিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

এতথ্য নিশ্চিত করেছেন টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর।

তিনি বলেন, গত ২ ফেব্রুয়ারি আওয়ামী লীগ সন্দেহে আটক ব্যক্তিকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের ঘটনা ঘটে। তদন্তে তাদের দুজনের সংশ্লিষ্টতা পাওয়ায় তাদের গ্রেপ্তার করা হয়েছে। রবিবার দুপুরে পারুলকে ও শনিবার দুপুরে জোনাকীকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত ২ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার বাঘিয়ারঘাট স্কুল এন্ড কলেজের সামনের আওয়ামী লীগের ডাকা কর্মসূচির লিফলেট বিতরণ করছিলেন স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা। এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লিফলেট বিতরণ বন্ধ করতে গেলে পুলিশের সঙ্গে বাকবিতণ্ডা বাধে তাদের। তখন আওয়ামী লীগ সন্দেহে আটক সাফায়েত গাজী নামের ব্যক্তিকে ছিনিয়ে নিতে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুর করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

এ ঘটনায় গত ৩ ফেব্রুয়ারি ১০৫ জনের নাম উল্লেখ সহ অজ্ঞাত ৪৫০ জনকে আসামি করে টুঙ্গিপাড়া থানায় মামলা দায়ের করেন এসআই রাব্বি মোরসালিন।

ইএইচ

Link copied!