ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

খুলনায় একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার

মো. নুরুল আমিন, খুলনা

মো. নুরুল আমিন, খুলনা

নভেম্বর ১৬, ২০২৫, ১১:৫০ পিএম

খুলনায় একই পরিবারের তিনজনের লাশ উদ্ধার

খুলনায় শিশুসহ একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। 

রোববার রাতে মহানগরীর লবণচরা থানা এলাকার তালুকদার গলির একটি বাড়ি থেকে মরদেহগুলো উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, সাহিদুন্নেছা (৫৫), তার নাতি মোস্তাকিম (৮) ও ফাতিহা আহম্মেদ (৮)।

লবণচরা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানওয়ার হুসাইন মাসুম জানান, রাতে লবণচরা এলাকা থেকে তিনজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এদের মধ্যে দুই শিশু ও তাদের নানি রয়েছেন। শিশু দুটির বাবা-মা চাকরি করেন। সকালে তারা শিশু দুটিকে নানির কাছে রেখে কাজের উদ্দেশ্যে বের হন। সন্ধ্যায় তারা বাড়িতে ফিরে এসে দরজায় নক করলে সাড়া না পেয়ে প্রতিবেশীদের সহায়তায় ঘরের দরজা ভেঙে নানির মরদেহ ঘরে পড়ে থাকতে দেখেন। এরপর ঘরের পাশে মুরগির ঘর থেকে শিশু দুটির মরদেহ উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

ওসি আরও বলেন, তাদের তিনজনের শরীরেই আঘাতের চিহ্ন রয়েছে এবং মরদেহগুলো শক্ত হয়ে রয়েছে। কে বা কারা এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তা এখনো জানা যায়নি। সঠিক তথ্য ময়নাতদন্ত ও তদন্তের পরই জানা যাবে। মরদেহ সুরতহাল রিপোর্ট শেষে মর্গে পাঠানো হবে।

ইএইচ

Link copied!