ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
জামালগঞ্জে উঠান বৈঠক

ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে হলে মাহবুবুর রহমানের বিকল্প নেই

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি

জামালগঞ্জ (সুনামগঞ্জ) প্রতিনিধি

নভেম্বর ১৭, ২০২৫, ০৫:৩৮ পিএম

ধানের শীষের বিজয় সুনিশ্চিত করতে হলে মাহবুবুর রহমানের বিকল্প নেই

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফার প্রচার ও ধানের শীষের পক্ষে জনমত গঠনে জামালগঞ্জে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার বিকেলে জামালগঞ্জ উত্তর ইউনিয়ন বিএনপির আয়োজনে উত্তর কামলাবাজ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এসভা অনুষ্ঠিত হয়। 

উত্তর ইউনিয়ন বিএনপির আহবায়ক আব্দুস সহিদ(ছবর আলী) এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামালগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক কমিটির ১ম যুগ্ম আহবায়ক মো. আব্দুল মালিক। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ২য় যুগ্ম আহবায়ক মো. আজিজুর রহমান, সদস্য নূরে আলম ফরাজি, ফরিদ মিয়া তালুকদার, আলী আক্কাস মুরাদ, উত্তর ইউনিয়ন বিএনপির যুগ্ম আহবায়ক হানিফ মিয়া, জামালগঞ্জ সদর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক জামির আহমেদ, জামালগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মোজাম্মেল হক স্বপন, যুগ্ম আহবায়ক এমদাদুর রহমান হিরন। আরও বক্তব্য রাখেন, উত্তর ইউনিয়ন যুবদলের সভাপতি সোহরাব হোসেন মাছুম, সদর ইউনিয়ন যুবদলের সভাপতি ইয়াছিন মিয়া, মহিলা দলের নেত্রী ময়না বেগম প্রমূখ।

বক্তরা বলেন, দীর্ঘ সতেরো বছর দেশের ক্রান্তিকালীন সময়ে মাহবুবুর রহমান আমাদের সুখ দুঃখের সাথী ছিলেন। মাহবুবুর রহমান আমাদের হৃদয়ের স্পন্দন। আমরা সাধারণ জনগণ চাই মাহবুবুর রহমান নিয়ে ধানের শীষের নির্বাচন করতে। প্রাথমিক মনোনয়ন বঞ্চিত হলেও আমরা হতাশ হইনি। আমাদের বিশ্বাস ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চূড়ান্ত মনোনয়নে ধানের শীষ মাহবুবুর রহমানের হাতে তুলে দিবেন। আমরা তারেক রহমানের কাছে জোর দাবি জানাচ্ছি আমাদের দুর্দিনের কাণ্ডারি মাহবুবুর রহমানকে চূড়ান্ত মনোনয়নে মূল্যায়নের জন্য।

বক্তরা আরও বলেন, ফ্যাসিস্ট হাসিনাকে ফাঁসির রায় দিয়েছেন মহামান্য আদালত। প্রমাণ হয়েছে জনগণকে নির্যাতন নিপীড়ন করে কেউ ছাড় পায় না।

জেএইচআর

Link copied!