ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

রাজশাহীতে শিবির-ছাত্রদল সংঘর্ষে উত্তেজনা

রাকিবুল হাসান, রাজশাহী

রাকিবুল হাসান, রাজশাহী

নভেম্বর ১৮, ২০২৫, ০৬:৫৬ পিএম

রাজশাহীতে শিবির-ছাত্রদল সংঘর্ষে উত্তেজনা

রাজশাহী সরকারি সিটি কলেজে ইসলামী ছাত্রশিবির ও ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে উত্তেজনা ও হাতাহাতির ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের কয়েকজন আহত হন। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠলে কলেজ কর্তৃপক্ষ তাৎক্ষণিকভাবে প্রতিষ্ঠানটি বন্ধ ঘোষণা করে।

মঙ্গলবার দুপুর ১২টার দিকে কলেজের প্রধান ফটকের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে শিবিরের কয়েকজন নেতা কলেজে প্রবেশ করতে গেলে সেখানে অবস্থানরত ছাত্রদল কর্মীদের সঙ্গে তাদের কথা-কাটাকাটি শুরু হয়। এর এক পর্যায়ে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। খবর পেয়ে রাজশাহী জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ফয়সাল সরকার ডিকো ও ছাত্রশিবিরের রাজশাহী মহানগর শাখার সভাপতি শামীম উদ্দিনসহ দুই পক্ষের আরও নেতাকর্মী ঘটনাস্থলে ছুটে আসেন।

ছাত্রদলের সিটি কলেজ শাখার সদস্য সচিব এমদাদুল হক লিমন অভিযোগ করে বলেন, শিবির এখানে অরাজকতা সৃষ্টি করতে চায়। আমাকে নাকি এখানে কবর খুঁড়ে দেবে এ ধরনের হুমকি দেওয়া হচ্ছে। লিমনকে যদি কবর দিতে হয়, আগে এই দেশে জাতীয়তাবাদী আদর্শকে কবর দিতে হবে।

অন্যদিকে শিবিরের এক নেতা অভিযোগ করেন, ছাত্রদল আমাদের কলেজে কাজ করতে দিতে চায় না। তারা আমাদের বহিরাগত আখ্যা দিচ্ছে। কিন্তু আমরা এই কলেজের শিক্ষার্থী। গতকালও আমাদের ওপর হামলা হয়েছে, আজও মেরেছে।

সিটি কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি শাহীন রেজা জানান, নবীনবরণ অনুষ্ঠানের অনুমতি নিতে তারা অধ্যক্ষের কাছে গেলে ছাত্রদল তাদের বাধা দেয়। ছাত্রদল বহিরাগত ডেকে আমাদের ওপর হামলা চালায়।

তবে কলেজ অধ্যক্ষ ড. ইলিয়াছ উদ্দিন বলেন, গেটের বাইরে কিছুটা হাতাহাতি হলেও আমরা দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনি। গেট বন্ধ করে দিই। পরে সব ঠিক হয়ে যায়। পরীক্ষাও নিয়মমতো চলছে।

এ বিষয়ে ওসি আবুল কালাম আজাদ বলেন, দুই পক্ষের মধ্যে ঝামেলা হয়েছিল। পুলিশ পৌঁছানোর পর উভয় পক্ষই সরে যায়। এখন পরিস্থিতি স্বাভাবিক।

জেএইচআর

Link copied!