ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বিকেএসপিতে জুলাই বিপ্লবে আহত যোদ্ধাদের বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প সমাপনী ও সনদ প্রদান

এস এম মনিরুল ইসলাম, সাভার

এস এম মনিরুল ইসলাম, সাভার

নভেম্বর ১৯, ২০২৫, ০৭:১৬ পিএম

বিকেএসপিতে জুলাই বিপ্লবে আহত যোদ্ধাদের বিশেষ প্রশিক্ষণ ক্যাম্প সমাপনী ও সনদ প্রদান

বিকেএসপিতে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে এবং বিকেএসপির পরিচালনায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের আহত ছাত্রদের নিয়ে আয়োজিত দুই মাসব্যাপী বিশেষ ক্রীড়া প্রশিক্ষণ ক্যাম্পের সমাপনী ও সনদ প্রদান করা হয়েছে।

চারটি ক্রীড়া বিভাগ আর্চারি, এ্যাথলেটিক্স, টেবিল টেনিস ও শ্যুটিং—এ নির্বাচিত ১২ জনকে দুই মাসের বিশেষ প্রশিক্ষণ দেওয়া হয়। 

বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মো. গোলাম মাবুদ হাসান জুলাই যোদ্ধাদের হাতে প্রশিক্ষণের সনদ তুলে দেন।

অনুষ্ঠানে জুলাই যোদ্ধা জাকির সিকদার জানান, বিকেএসপিতে প্রশিক্ষণ গ্রহণ তাদের জীবনে স্মরণীয় হয়ে থাকবে এবং সুযোগ করে দেওয়ায় জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনকেও ধন্যবাদ জানান।

জুলাই বিপ্লবের শহীদ জননী ও জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক শামসি আরা জামান বলেন, বিকেএসপির দুই মাসের প্রশিক্ষণে ছেলে-মেয়েরা যে আত্মবিশ্বাস ফিরে পেয়েছে, তা তাদের সমাজে প্রতিষ্ঠিত হতে সহায়ক হবে।

বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) তার বক্তব্যে বলেন, “জুলাই’২৪ এর যোদ্ধারা যে সাহসিকতার সঙ্গে সমাজ পরিবর্তনে ভূমিকা রেখেছেন তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করি। আহত অংশকে বিকেএসপি থেকে প্রশিক্ষণের সুযোগ দেওয়ায় আমরা সৌভাগ্যবান। জুলাই যোদ্ধাদের উপস্থিতি আমাদের নিয়মিত প্রশিক্ষণার্থীদের মানসিকভাবে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে সহায়ক হবে। এছাড়া, প্যারা অলিম্পিকের মতো বিশ্ব আসরে তাদের অংশগ্রহণে বিকেএসপি সবসময় পাশে থাকবে।”

ইএইচ

Link copied!