ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে: এম এ খালেক পিএসসি

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

নভেম্বর ১৯, ২০২৫, ০৭:২৫ পিএম

লক্ষ্যে পৌঁছানো পর্যন্ত আমাদের সংগ্রাম চলবে: এম এ খালেক পিএসসি

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বিএনপির সাবেক এমপি এম এ খালেক পিএসসি বলেছেন,“আমরা বিগত ২৫ বছর ধরে ধানের শীষের পূজারী। ২০০১ থেকে ২০১৮ সাল পর্যন্ত ধানের শীষের প্রতীক নিয়ে নির্বাচন করেছি। মাঠে-ঘাটে অত্যাচারিত হয়েছি, কিন্তু শীষের পথ ছাড়িনি। আমাদের নেতাকর্মীরাও নির্যাতন সহ্য করেছে, তবুও দল থেকে মুখ ফেরায়নি। বাঞ্ছারামপুরে বিএনপির শক্তিশালী নেতৃত্বকেই এবার ধানের শীষ প্রতীকের মনোনয়ন দিতে হবে।”

বলেন, “আমাদের লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত সংগ্রাম অব্যাহত থাকবে।”

বুধবার সন্ধ্যায় বাঞ্ছারামপুর উপজেলার ছয়ফুল্লাকান্দি ইউনিয়নের শাহ রাহাত আলী (রহ.) মাজার মাঠে বিএনপির সাবেক দুইবারের নির্বাচিত সংসদ সদস্য মরহুম এটিএম ওয়ালী আশরাফের ৩১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিল ও স্মরণসভা অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও সাবেক এমপি খালেক পিএসসি।

স্বাগত বক্তব্য রাখেন এটিএম ওয়ালী আশরাফের সুযোগ্য কন্যা রাইকা ওয়ালি খান।

অনুষ্ঠানের এটিএম স্মৃতি সংসদের নেতা আব্দুস সাত্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির উপদেষ্টা মেজর সাইদ, সদস্য ভিপি নাজমুল হুদা, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ম. ম. ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক ভিপি আমিরুল ইসলাম সাজ্জাদ, সাবেক যুবদল সভাপতি ভিপি মুজিব, উপজেলা যুবদল সদস্য সচিব জিসান সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক মুসা হায়দার, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফারুক আহমেদ, বিশিষ্ট আইনজীবী মীর হালিম, পৌর যুবদল সদস্য সচিব ইমান আলী, উপজেলা জাসাস আহ্বায়ক এম এ সালাম, ছয়ফুল্লাকান্দি ইউনিয়ন যুবদল সভাপতিনিজাম উদ্দীন, সাধারণ সম্পাদক আবুল হাসান, সাবেক সভাপতি শাহ আলম, ছাত্রদলের সাবেক সভাপতি নুর মোহাম্মদ ও স্বেচ্ছাসেবক দল সভাপতি আলমগীর হোসেন।

ইএইচ

Link copied!