ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

নিরাপদ নগরী গড়তে কেএমপির উদ্যোগে তথ্য বাক্স স্থাপন

মো. নুরুল আমিন, খুলনা

মো. নুরুল আমিন, খুলনা

নভেম্বর ২০, ২০২৫, ০৭:১৭ পিএম

নিরাপদ নগরী গড়তে কেএমপির উদ্যোগে তথ্য বাক্স স্থাপন

খুলনা মহানগরীর নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধ নির্মূলের লক্ষ্যে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি) নতুন একটি উদ্যোগ গ্রহণ করেছে। 

সাধারণ মানুষ যাতে কোনো দ্বিধা ছাড়াই পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করতে পারে, সেই উদ্দেশ্যে আজ সকাল ১২ টায় মহানগরীর শিববাড়ীসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে তথ্য বাক্স স্থাপন কার্যক্রম শুরু হয়েছে।

কেএমপি’র পক্ষ থেকে জানানো হয়েছে, শুধুমাত্র পুলিশের পক্ষে খুলনা মহানগরীর নিরাপত্তা নিশ্চিত করা কষ্টসাধ্য। তাই নগরীকে নিরাপদ করতে সাধারণ জনগণের সহযোগিতা অপরিহার্য। এই উদ্যোগের মাধ্যমে জনগণ অপরাধ, অপরাধী বা অপরাধস্থলের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতা করতে পারবে।

নিরাপদ সমাজ গঠনে জনগণকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বলা হয়েছে, চুপ না থেকে জানান, আপনার দেওয়া তথ্যে বদলে যাবে শহর। গুরুত্বপূর্ণ বিষয় হলো, তথ্য প্রদানকারীর নাম ও পরিচয় অভিযোগে উল্লেখ করার কোনো প্রয়োজন নেই, যা জনগণের মধ্যে আস্থা তৈরি করতে সাহায্য করবে।

এ সময় উপস্থিত ছিলেন কেএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্) মোহাম্মদ রাশিদুল ইসলাম খান, ডেপুটি পুলিশ কমিশনার (উত্তর) মোহাম্মদ তাজুল ইসলাম এবং ডেপুটি পুলিশ কমিশনার (দক্ষিণ) সুদর্শন কুমার রায়সহ ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ।

ইএইচ

Link copied!