ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

নাগেশ্বরীতে তারেক রহমানের জন্মদিনে ফ্রি চিকিৎসাসেবা ও খাবার বিতরণ

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রাম প্রতিনিধি

নভেম্বর ২০, ২০২৫, ০৭:৫১ পিএম

নাগেশ্বরীতে তারেক রহমানের জন্মদিনে ফ্রি চিকিৎসাসেবা ও খাবার বিতরণ

বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ৬১তম জন্মদিনে কুড়িগ্রামে ফ্রি মেডিকেল ক্যাম্প, বিনামূল্যে ওষুধ, গাছের চারা বিতরণ, দোয়া মাহফিল ও বিভিন্ন মাদরাসা শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে।

এতে সহস্রাধিক নারী ও পুরুষকে ফ্রি চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণসহ ৩ হাজার বিভিন্ন মাদরাসা শিক্ষার্থী ও দুস্থ মানুষকে খাবার বিতরণ করা হয়।

বৃহস্পতিবার দুপুরে কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলার কুটি বাগডাঙ্গা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে এই কর্মসূচির আয়োজন করা হয়।

এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডা. মো. ইউনুস আলী, সহযোগী অধ্যাপক কার্ডিওলজি বিভাগ, টিএমএস মেডিকেল কলেজ; সদস্য, কুড়িগ্রাম জেলা বিএনপি; ও যুগ্ম-মহাসচিব, কেন্দ্রীয় ড্যাব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাগেশ্বরী উপজেলা বিএনপির সদস্যসচিব মোখলেছুর রহমান, যুগ্ম আহ্বায়ক শহিদুল ইসলাম সরকার, মোজাম্মেল হক, নাজির হোসেন মাস্টার, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক ওমর ফারুক, একেএম আশরাফ হোসেন আপেল।

বিএনপির অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মাহফুজার রহমান আপেল সিদ্দীকি, জাহিদুল ইসলাম খান, জাহাঙ্গীর বাদশা টুটুল, আমিন সিদ্দিকী, ইব্রাহিম আলী প্রমুখ।

এসময় সাংবাদিকদের সাক্ষাৎকারে ইউনুস আলী জানান, আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ দেশের সাধারণ জনগণ বিএনপিকে ভোট দিয়ে সরকার গঠন করবে। আগামীতে দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে যে কোনো ডাক এলে সে ডাকে সাড়া দিয়ে কুড়িগ্রাম-১ আসনবাসীকে সাথে নিয়ে রাজপথের প্রত্যেকটি লড়াই-সংগ্রাম জয় করবেন।

তিনি আরও জানান, কুড়িগ্রাম-১ আসনবাসীর সাথে তিনি দীর্ঘদিন যাবত মাঠে-ঘাটে কাজ করছেন। বিএনপির উচ্চপর্যায়ের নীতি-নির্ধারকরা তাকে সুযোগ করে দিলে এ এলাকার মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করতে চান।

ইএইচ

Link copied!