ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কেন্দুয়ায় হারভেস্টার মেশিনের নীচে পড়ে শিশুর মৃত্যু

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি

নভেম্বর ২০, ২০২৫, ০৮:১২ পিএম

কেন্দুয়ায় হারভেস্টার মেশিনের নীচে পড়ে শিশুর মৃত্যু

নেত্রকোণার কেন্দুয়ায় হারভেস্টার মেশিনের নীচে পড়ে হোসাইন মিয়া (৯) নামের এক শিশু মারা গিয়েছে। 

ঘটনাটি বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে উপজেলার গন্ডা ইউনিয়নের গাড়াদিয়া গ্রামে ঘটে। নিহত হুসাইন মিয়া গাড়াদিয়া গ্রামের বুলবুল মিয়ার ছেলে।

পরিবার সূত্রে জানা যায়, আজ বিকেলে এলাকার মাঠে ফুটবল খেলা দেখতে গিয়েছিল হুসাইন মিয়া। এ সময় মাঠের পাশে হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটা হচ্ছিল। পরে অসাবধানতাবসত মাঠের পাশে হারভেস্টার মেশিন দিয়ে ধান কাটার সময় মেশিনের নীচে পড়ে মারা যায় হোসাইন মিয়া।

হুসাইন মিয়ার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

কেন্দুয়া থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমান হারভেস্টার মেশিনের নীচে পড়ে হুসাইন মিয়ার মারা যাওয়ার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনা স্থলে পুলিশ পাঠানো হয়েছে। এই ঘটনায় অভিযোগ সাপেক্ষে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

ইএইচ

Link copied!