ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

তারেক রহমানের জন্মদিনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মানবিক কার্যক্রম

মো. নুরুল আমিন, খুলনা

মো. নুরুল আমিন, খুলনা

নভেম্বর ২০, ২০২৫, ০৮:১৬ পিএম

তারেক রহমানের জন্মদিনে ফ্রি মেডিকেল ক্যাম্প ও মানবিক কার্যক্রম

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের ৬০তম জন্মদিন উপলক্ষে কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক এবং খুলনা-৩ আসনের ধানের শীষের প্রার্থী আলহাজ্ব রকিবুল ইসলাম বকুলের উদ্যোগে বৃহস্পতিবার খালিশপুর ৩নং ক্যাম্পে দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও মানবিক সহায়তা কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে। ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব), খুলনা-এর সহযোগিতায় আয়োজিত এই ক্যাম্পে শত শত অসুস্থ ও সুবিধাবঞ্চিত মানুষ বিনামূল্যে চিকিৎসা, পরামর্শ ও প্রয়োজনীয় ঔষধ গ্রহণের সুযোগ পান।

ডা. সালেহ আহমেদ পলাশের সভাপতিত্বে ও বেলাল হোসেন সুমনের সঞ্চালনায় ক্যাম্পে ড্যাব-এর বিশেষজ্ঞ চিকিৎসকরা (ডা. আবুল কালাম আজাদ, ডা. আবু বকর, ডা. জুয়েল, ডা. জাকারিয়া, ডা. নিশান, ডা. হাসান ও ডা. প্রমি) চিকিৎসাসেবা প্রদান করেন। 

এ সময় উপস্থিত ছিলেন খুলনা মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক শেখ সাদী, খালিশপুর থানা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান বিশ্বাস, খুলনা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি মাহমুদুল হাসান পলাশসহ বিএনপি ও অঙ্গসংগঠনের স্থানীয় নেতৃবৃন্দ।

মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের উদ্দেশে রকিবুল ইসলাম বকুল গুরুত্বপূর্ণ ঘোষণা দেন। তিনি বলেন, “যেসব ঔষধ তাৎক্ষণিকভাবে দেওয়া যায়নি বা যেসব টেস্টের প্রয়োজন হয়েছে—সবকিছুর পূর্ণ দায়িত্ব আমাদের। প্রতিটি টেস্ট ও ঔষধ বিনামূল্যে সরবরাহ করা হবে।” তিনি আরও জানান, প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিকভাবে ফ্রি মেডিকেল ক্যাম্প আয়োজন করা হবে এবং খুব শীঘ্রই চক্ষু শিবিরও পুনরায় চালু করা হবে।

বক্তব্যে রকিবুল ইসলাম বকুল দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করেন। তিনি বলেন, “মানুষের মুখে হাসি ফুটানোর যে স্বপ্ন দেশনায়ক তারেক রহমান দেখছেন, সেই স্বপ্ন বাস্তবায়নে আমরা জনগণের সঙ্গে আছি ও থাকবো।”

শিক্ষার্থীদের প্রসঙ্গে বকুল বলেন, “পয়সার অভাবে কোনো ছেলে-মেয়ে যেন স্কুলে ভর্তি হতে না পারে বা বই থেকে বঞ্চিত হয়—এটা আমার এলাকায় হতে দেবো না।”

ফ্রি মেডিকেল ক্যাম্প শেষে বকুল ৩নং ক্যাম্প এলাকায় গণসংযোগ করেন ও স্থানীয় বাসিন্দাদের সুখ-দুঃখের কথা শোনেন। পরে অসহায়, দুঃস্থ ও ছিন্নমূল মানুষের মাঝে খাদ্য বিতরণ করা হয়। খাদ্য বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে বকুল বলেন, দেশনায়ক তারেক রহমান বাংলাদেশকে নতুনভাবে গড়ে তোলার স্বপ্ন নিয়ে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন। তিনি দেশের প্রতিটি মানুষের জন্য কর্মসংস্থান সৃষ্টির চেষ্টা করছেন।

তিনি বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করে সকলের কাছে দোয়া প্রার্থনা করেন এবং উপস্থিত সুবিধাবঞ্চিত মানুষের উদ্দেশে বলেন, “আমরা আপনাদের জন্য দোয়া করি, আপনারাও আমাদের নেত্রী বেগম খালেদা জিয়া ও নেতা তারেক রহমানের জন্য দোয়া করবেন।”

অনুষ্ঠান শেষে অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়।

ইএইচ

Link copied!