ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বাঞ্ছারামপুরে বিএনপিকে ঐক্যবদ্ধ করতে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে মতবিনিময়

ফয়সাল আহমেদ, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)

ফয়সাল আহমেদ, বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া)

নভেম্বর ২০, ২০২৫, ০৮:২১ পিএম

বাঞ্ছারামপুরে বিএনপিকে ঐক্যবদ্ধ করতে তৃণমূল নেতাকর্মীদের নিয়ে মতবিনিময়

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে তৃণমূল বিএনপিকে আরও সুসংগঠিত ও ঐক্যবদ্ধ করতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

বৃহস্পতিবার দুপুরে উপজেলার মাওলাগঞ্জ অডিটরিয়ামে উপজেলা বিএনপি এবং সহযোগী সংগঠনের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়। এতে উপজেলার ১৩টি ইউনিয়ন ও পৌরসভার বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন।

সভায় বক্তারা জানান, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলের মনোনীত প্রার্থী তথা ধানের শীষের প্রতীকে যে প্রার্থীকে দল থেকে মনোনয়ন দেওয়া হবে, তাকে বিজয়ী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করবেন নেতাকর্মীরা। একই সঙ্গে সকল অভ্যন্তরীণ বিভেদ ভুলে গিয়ে তৃণমূল বিএনপিকে আরও শক্তিশালী ও গতিশীল করার আহ্বান জানানো হয়।

জানা গেছে, বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মো. হানিফ, উপজেলা জাসাসের আহ্বায়ক এম এ সালাম, উপজেলা শ্রমিক দলের আহ্বায়ক মনিরুল হক, ঢাকা উত্তর মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সম্পাদক লিটন সরকারের আহবানে ঐক্যবদ্ধতায় সাড়া দিয়ে তৃণমূল বিএনপিকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ভিপি মুসা। 

এ ছাড়া উপস্থিত ছিলেন সাবেক এমপি এম এ খালেক পিএসসির ছোট ভাই আব্দুর রাজ্জাক শিশু, উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। বক্তারা বলেন, “বিএনপিকে মাঠে পুনরুজ্জীবিত করতে তৃণমূলের ঐক্যই হলো আসল শক্তি। আসন্ন নির্বাচনে ধানের শীষের বিজয় নিশ্চিত করতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।”

এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সদস্য ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক সালে মুসা, জেলা বিএনপির সদস্য গোলাম মোস্তফা, বাঞ্ছারামপুর পৌর বিএনপির সাবেক সভাপতি মতিউর রহমান জালু, উপজেলা বিএনপির সহ-সভাপতি আব্দুল করিম চেয়ারম্যান, সাংগঠনিক সম্পাদক এস এইচ জেড শুকরি সেলিম, দপ্তর সম্পাদক কামাল হোসেন, পৌর বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রুস্তম আলী, উপজেলা যুবদলের আহ্বায়ক হারুনুর রশিদ আকাশ, সদস্য সচিব জিসান সরকার, যুগ্ম আহ্বায়ক মুসা হায়দার, উপজেলা বিএনপির সহ ছাত্র বিষয়ক সম্পাদক আবু কালাম মুন্না, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ওমর ফারুক, যুগ্ম আহ্বায়ক মাহবুব হাসান, পৌর যুবদলের সদস্য সচিব ফয়সাল বিন ইউসুফ সামি, উপজেলা কৃষক দলের আহ্বায়ক ওয়াসি উদ্দিন মেহেদী, সদস্য সচিব আবুল হোসেন ভূঁইয়া, শ্রমিক নেতা সজিবুর রহমান সজিব, পৌর স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ফাহাদ, উপজেলা ছাত্রদলের সাবেক আহ্বায়ক আনোয়ার হোসেন, সদস্য সচিব লিটন সরকার, পৌর ছাত্রদলের সাবেক আহ্বায়ক ইব্রাহিম সরকার, সদস্য সচিব মনিরুল হাসান আব্দুল্লাহ, উপজেলা নবীন দলের সভাপতি মাহবুব হাসান বাবু, সাধারণ সম্পাদক হৃদয় আহমেদসহ ১৩টি ইউনিয়ন ও পৌর বিএনপি এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীগণ।

ইএইচ

Link copied!