ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের ইউনিয়ন সভাপতির পদত্যাগ

টুঙ্গিপাড়া প্রতিনিধি

টুঙ্গিপাড়া প্রতিনিধি

নভেম্বর ২১, ২০২৫, ০৪:৩৬ পিএম

টুঙ্গিপাড়ায় ছাত্রলীগের ইউনিয়ন সভাপতির পদত্যাগ

নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার পাটগাতী ইউনিয়ন শাখার সভাপতি ফজর আলী পদত্যাগ করেছেন। 

শুক্রবার বিকেল চারটায় টুঙ্গিপাড়া প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র ঘোষণা করেন।

সংবাদ সম্মেলনে ফজর আলী জানান, ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে তিনি সংগঠন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। একই সঙ্গে ভবিষ্যতে কোনো ধরনের সংগঠনিক কার্যক্রমে যুক্ত হবেন না বলেও ঘোষণা দেন।

ফজর আলী বলেন, “ব্যক্তিগত ও পারিবারিক সমস্যার কারণে এই সংগঠন থেকে আমি পদত্যাগ করেছি। ভবিষ্যতে এই সংগঠনের কোনো কার্যক্রমে আমি জড়াব না। এখন থেকে এই সংগঠনের আমি আর কেউ নই।”

তার পদত্যাগে ইউনিয়ন পর্যায়ে ছাত্রলীগের কার্যক্রমে পরিবর্তন আসতে পারে বলে স্থানীয় রাজনৈতিক মহলে আলোচনা চলছে।

ইএইচ

Link copied!