ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

সলঙ্গা প্রেসক্লাবের সভাপতি কোরবান, সম্পাদক দুলাল

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি

সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি

নভেম্বর ২১, ২০২৫, ০৬:২৪ পিএম

সলঙ্গা প্রেসক্লাবের সভাপতি কোরবান, সম্পাদক দুলাল

ঐহিত্যবাহী সিরাজগঞ্জের সলঙ্গা প্রেসক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন সম্পন্ন হয়েছে। 

শুক্রবার সকাল ১০টায় সলঙ্গা প্রেসক্লাবে অনুষ্ঠিত এই নির্বাচনে সদস্যদের প্রত্যক্ষ ভোটে দৈনিক করতোয়ার সলঙ্গা প্রতিনিধি কোরবান আলী সভাপতি, দৈনিক দিনকালের সলঙ্গা প্রতিনিধি এম দুলাল উদ্দিন আহমেদ সাধারণ সম্পাদক এবং দৈনিক কলম সৈনিকের বিশেষ প্রতিনিধি মিজানুর রহমান মিজান সাংগঠনিক সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন।

এছাড়াও সহসভাপতি নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম মিয়া (দৈনিক আজকালের খবর) ও শাহ আলী জয় (দৈনিক কালবেলা), যুগ্ম-সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন শরিফুল ইসলাম শওকত (দুর্জয় বাংলাদেশ) ও শেখ রফিকুল ইসলাম (দৈনিক সিরাজগঞ্জ বার্তা)। অর্থ ও দপ্তর সম্পাদক নির্বাচিত হয়েছেন আমিনুল ইসলাম স্বপন (বাংলাদেশ সময়), প্রচার ও প্রকাশনা সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন মতিন সরকার (চ্যানেল এস), সাহিত্য ও পাঠাগার সম্পাদক নির্বাচিত হয়েছেন রেজাউল করিম (আমার সংবাদ) এবং কার্যনির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সোহেল রানা (মোহনা টিভি)।

এদিকে নবনির্বাচিত নেতৃবৃন্দকে সলঙ্গার বিভিন্ন রাজনৈতিক দলসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

ইএইচ

Link copied!