ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

হাজারো মোটরসাইকেলে মুখর নাটোর: জামায়াত প্রার্থীর নির্বাচনী মিছিল

নাটোর প্রতিনিধি

নাটোর প্রতিনিধি

নভেম্বর ২২, ২০২৫, ০৭:২২ পিএম

হাজারো মোটরসাইকেলে মুখর নাটোর: জামায়াত প্রার্থীর নির্বাচনী মিছিল

আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নাটোর-২ (নাটোর সদর ও নলডাঙ্গা) আসনে শক্তির প্রদর্শন হিসেবে কয়েক হাজার মোটরসাইকেল নিয়ে বিশাল নির্বাচনী শোডাউন করেছে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক ইউনুস আলী।

শনিবার সকালে দিঘাপতিয়া পিএন উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বর্ণাঢ্য মোটরসাইকেল শোভাযাত্রা শুরু হয়। এরপর শোডাউনটি সদর ও নলডাঙ্গা উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বিকেলে শেষ হয়।

শোভাযাত্রার সূচনাস্থলে প্রার্থী অধ্যাপক ইউনুস আলী উপস্থিত নেতাকর্মীদের অভিনন্দন জানান এবং দু'হাত নেড়ে শুভেচ্ছা বিনিময় করেন।

এ সময় তিনি শান্তিপূর্ণ নির্বাচন ও দলীয় শক্তি সম্পর্কে আশাবাদ ব্যক্ত করেন।

নেতৃত্ব দেন কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য, জেলা জামায়াতের নায়েবে আমির ও এমপি প্রার্থী অধ্যাপক ইউনুস আলী। উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি ও প্রচার বিভাগের সেক্রেটারি আতিকুল ইসলাম রাসেল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের বিভাগীয় সহকারী পরিচালক ড. জিয়াউল হক, শহর জামায়াতের আমির রাশেদুল ইসলাম, শহর সেক্রেটারি আলী আল মাসুদ মিলনসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ।

শোডাউন চলাকালে শোভাযাত্রায় জাতীয় পতাকা, দলীয় পতাকা এবং কালিমা সম্বলিত ব্যানার-ফেস্টুন শোভা পায়। মোটরসাইকেল আরোহীরা দলীয় প্রতীক হাতে নানা ধরনের স্লোগান দেন এবং সংগঠনের শক্তিমত্তা প্রদর্শন করেন।

স্থানীয় রাজনৈতিক অঙ্গনে এ বিশাল মোটরসাইকেল শোডাউনকে আসন্ন নির্বাচনে নাটোর-২ আসনের প্রতিদ্বন্দ্বিতার মাঠ আরও জমে ওঠার ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে।

জেএইচআর

Link copied!