ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

সাভারে নারী খেলোয়াড়দের সামাজিক সুরক্ষা শীর্ষক সেমিনার মঙ্গলবার

এস এম মনিরুল ইসলাম, সাভার

এস এম মনিরুল ইসলাম, সাভার

নভেম্বর ২৩, ২০২৫, ০৯:০৮ পিএম

সাভারে নারী খেলোয়াড়দের সামাজিক সুরক্ষা শীর্ষক সেমিনার মঙ্গলবার

দেশের ক্রীড়াঙ্গনে নারী খেলোয়াড়দের সামাজিক সুরক্ষা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত হবে আগামী ২৫ নভেম্বর মঙ্গলবার বিকেএসপি অডিও ভিজ্যুয়াল সেন্টারে। অনুষ্ঠানের সময় সকাল ১২টায় বিকেএসপির মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মুনিরুল ইসলাম সেমিনারে সভাপতিত্ব করবেন।

সেমিনারে বক্তা হিসেবে উপস্থিত থাকবেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক শরমিন্দ নীলোর্মী এবং তামান্না আজিজ তুলি, সহকারী অধ্যাপক, আইন ও বিচার বিভাগ। 

এছাড়া অংশগ্রহণ করবেন বাংলাদেশ শ্যূটিং স্পোর্টস ফেডারেশনের সাধারণ সম্পাদক ফেরদৌস আরা খানম ও জাতীয় ক্রীড়া পুরস্কারপ্রাপ্ত ক্রীড়াবিদরা—ফারহাদ জেসমিন লিটি (এ্যাথলেটিক্স), নয়না চৌধুরী (জুডো), নিবেদিতা দাস (সাঁতার), কামরুন নাহার ডানা (ব্যাডমিন্টন), শারমিন আক্তার (শ্যূটিং) এবং দেশের প্রথম নারী ফিফা রেফারি জয়া চাকমা।

সেমিনারে বিকেএসপি’র বর্তমান নারী খেলোয়াড়, প্রাক্তন খেলোয়াড়, শিক্ষিকাবৃন্দ, নারী কোচসহ অন্যান্য ক্রীড়াঙ্গনের প্রতিনিধি অংশ নেবেন। নারী খেলোয়াড়দের ক্রীড়াক্ষেত্রে অংশগ্রহণে সুরক্ষা, সম্মান, নিরাপদ পরিবেশ এবং মানসিক সহায়তার ওপর গুরুত্বারোপ করা হবে। পাশাপাশি হয়রানি প্রতিরোধ, সাইবার নিরাপত্তা এবং কোচিং স্টাফদের আচরণবিধি নিয়েও আলোচনা হবে।

উন্মুক্ত আলোচনায় অংশগ্রহণকারীরা নারী খেলোয়াড়দের অভিজ্ঞতা, চ্যালেঞ্জ এবং সামাজিক সুরক্ষাব্যবস্থা উন্নয়নের বিষয়গুলো তুলে ধরবেন।

উল্লেখ্য, ২৫ নভেম্বর সকাল ৯টায় রোলার স্কেটিং কমপ্লেক্স, পল্টন ময়দানের পশ্চিম পার্শ্ব থেকে বিকেএসপির উদ্দেশ্যে কোস্টার ছাড়বে।

ইএইচ

Link copied!