ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মধুপুরে ধানের শীষের প্রচার সভা অনুষ্ঠিত

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

আ. হামিদ, মধুপুর (টাঙ্গাইল)

নভেম্বর ২৫, ২০২৫, ১০:২০ এএম

মধুপুরে ধানের শীষের প্রচার সভা অনুষ্ঠিত

টাঙ্গাইলের মধুপুরে দৈনিক বাজার মৎস্যজীবী, কাঁচামাল ও মনোহরী ব্যবসায়ী সমিতির উদ্যোগে ধানের শীষের প্রচার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। 

সোমবার সন্ধ্যায় মধুপুর দৈনিক বাজার মদনগোপাল আঙিনা গরুর হাট মাঠ প্রাঙ্গণে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন মধুপুর শিল্প ও বণিক সমিতির সাধারণ সম্পাদক ও পৌর যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক মিনজুর রহমান নান্নু। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টাঙ্গাইল-১ (মধুপুর-ধনবাড়ী) আসনে বিএনপির মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জাকির হোসেন সরকার, সাধারণ সম্পাদক নাসির উদ্দিন, সহ-সভাপতি এম. রতন হায়দার, পৌর বিএনপির সাধারণ সম্পাদক খন্দকার মোতালিব হোসেন, সহ-সভাপতি আনোয়ারা খন্দকার লিলি সরকার, সহ-সভাপতি রেজাউল করিম সিদ্দিক, সাংগঠনিক সম্পাদক মনিরুজ্জামান রবিন, উপজেলা যুবদলের আহ্বায়ক হযরত আলী, পৌর যুবদলের আহ্বায়ক সাইফুল ইসলাম সাগর, পৌর যুবদলের সাবেক সদস্য সচিব মেহেদী হাসান মিন্জু সহ উপজেলা বিএনপি, পৌর বিএনপি, যুবদল, ছাত্রদল, শ্রমিক দলসহ বিভিন্ন সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

সভায় বক্তারা সকলকে ঐক্যবদ্ধ হয়ে ধানের শীষ প্রতীকের জন্য ভোট প্রার্থনা করার আহ্বান জানান। তারা বলেন, গণতন্ত্র পুনরুদ্ধার ও দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষের বিজয় নিশ্চিত করতে হবে। নেতৃবৃন্দরা বিএনপির প্রার্থী আলহাজ্ব ফকির মাহবুব আনাম স্বপনকে বিপুল ভোটে বিজয়ী করতে সকলকে মাঠে থেকে কাজ করার অনুরোধ জানান।

সভা শেষে উপস্থিত নেতা-কর্মী ও ব্যবসায়ীদের মধ্যে নির্বাচনী প্রচারণামূলক লিফলেট বিতরণ করা হয়।

জেএইচআর

Link copied!