ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

কোম্পানীগঞ্জে দুই হাসপাতালকে দুই লক্ষ টাকা জরিমানা

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

কোম্পানীগঞ্জ (নোয়াখালী) প্রতিনিধি

নভেম্বর ২৫, ২০২৫, ০৮:৩৭ পিএম

কোম্পানীগঞ্জে দুই হাসপাতালকে দুই লক্ষ টাকা জরিমানা

নোয়াখালীর কোম্পানীগঞ্জে ট্রেড লাইসেন্সসহ প্রয়োজনীয় কাগজপত্রের মেয়াদ না থাকায় দুই হাসপাতাল কতৃপক্ষকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার বসুরহাট বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম।

এসময় মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স দিয়ে ডায়াগনস্টিক সেন্টার, প্রাইভেট হাসপাতাল পরিচালনা ও যথাযথভাবে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা না করাসহ অস্বাস্থ্যকর পরিবেশে অননুমোদিত উপায়ে স্বাস্থ্যসেবা প্রদানের অপরাধে বসুরহাট প্রাইভেট হাসপাতাল ও সালেহা প্যাথলজি এন্ড আল্ট্রানোসগ্রাফী সেন্টারকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এ যথাক্রমে ১ লক্ষ টাকা করে দুই হাসপাতালকে দুই লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

এবিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) রুবাইয়া বিনতে কাশেম বলেন, “জনস্বাস্থ্য রক্ষায় মেয়াদ উত্তীর্ণ লাইসেন্স দিয়ে ডায়াগনস্টিক সেন্টার, প্রাইভেট হাসপাতাল পরিচালনা ও যথাযথভাবে মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা না করাসহ অস্বাস্থ্যকর পরিবেশে অননুমোদিত উপায়ে স্বাস্থ্যসেবা প্রদান কোনোভাবেই সহনীয় নয়। মানুষের সুস্বাস্থ্য নিশ্চিত কল্পে আমাদের এই অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।”

ইএইচ

Link copied!