ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

পিরোজপুরে নবাগত জেলা প্রশাসক আবু সাঈদের মতবিনিময়

পিরোজপুর প্রতিনিধি

পিরোজপুর প্রতিনিধি

নভেম্বর ২৬, ২০২৫, ০৫:৪৮ পিএম

পিরোজপুরে নবাগত জেলা প্রশাসক আবু সাঈদের মতবিনিময়

পিরোজপুরের স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে মতবিনিময় করেছেন পিরোজপুরে নবাগত জেলা প্রশাসক আবু সাঈদ।

বুধবার সকাল ১১ টায় জেলা প্রশাসকের শহীদ আব্দুর রাজ্জাক-সাইফ মিজান স্মৃতি সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক আবু সাঈদ এর সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মিস তানজিলা কবির ত্রপা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মিস ইসরাত জাহান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. আলাউদ্দিন ভূইয়া জনি, সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট (সাধারণ শাখা, শিক্ষা ও আইসিটি শাখা / শিক্ষা শাখা, রেভিনিউ মুন্সিখানা, জেনারেল সার্টিফিকেট শাখা, টিসিবি, ওমেন্স এন্ড চাইল্ড সার্পোট কর্ণার, জেলা শিল্পকলা একাডেমি) মো. জাকির হোসেন।

এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক এলিজা জামান, পিরোজপুর জেলা জামায়াত ইসলামীর আমীর অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ, জেলা সেক্রেটারি অধ্যক্ষ জহিরুল হক, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুস সালাম বাতেন, আফতাব উদ্দিন কলেজের অধ্যক্ষ সহদেব চন্দ্র পাল, জেলা প্রেসক্লাব পিরোজপুরের সভাপতি এম.এ. জলিল, সাধারণ সম্পাদক এস.এম. আবু জাফর, পজিটিভ পিরোজপুর এর সভাপতি মোঃ হাবিবুর রহমানসহ জেলার বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

জেলা প্রশাসক উপস্থিত সকলের সাথে পিরোজপুরের সার্বিক বিষয় নিয়ে ব্যাপক আলোচনা করেন এবং যে সকল সমস্যা রয়েছে তা সমাধানের লক্ষ্যে ও পিরোজপুরের সার্বিক উন্নয়নে সকলের সহযোগিতা কামনা করেন।

ইএইচ

Link copied!