ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

৮ দফা দাবিতে কেন্দুয়ায় নার্স-মিডওয়াইফদের কর্মবিরতি

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি

নভেম্বর ২৭, ২০২৫, ০৩:৪৭ পিএম

৮ দফা দাবিতে কেন্দুয়ায় নার্স-মিডওয়াইফদের কর্মবিরতি

স্বতন্ত্র নার্সিং ও মিডওয়াইফারি অধিদপ্তর বজায় রাখা এবং আট দফা দাবি বাস্তবায়নের অংশ হিসেবে সারা দেশের মতো নেত্রকোনার কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও দুই ঘণ্টার কর্মবিরতি পালন করেছেন নার্স-মিডওয়াইফরা।

বৃহস্পতিবার সকাল ১০টা থেকে ১২টা পর্যন্ত তারা হাসপাতালের প্রধান ফটকের সামনে অবস্থান নেন। এটি চলমান কর্মসূচির চতুর্থ দিন।

অংশগ্রহণকারী নার্সেরা বলেন, অধিদপ্তর একীভূত করার উদ্যোগ বাতিলসহ নিয়োগবিধি অনুমোদন, অর্গানোগ্রাম ও ক্যারিয়ার পাথ চূড়ান্তকরণসহ আট দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা কর্মসূচি চালিয়ে যাবেন। তাঁদের অভিযোগ, অনেক নার্স এখনও এন্ট্রি গ্রেডেই অবসরে যাচ্ছেন। ফলে পেশাগত স্বীকৃতি, পদোন্নতি ও ক্যারিয়ার অগ্রগতির পথ দীর্ঘদিন ধরে বন্ধ রয়েছে।

কেন্দুয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা আবুল মনসুর আহমদ বলেন, ‘গণতান্ত্রিক রাষ্ট্রে আন্দোলনের অধিকার সবার আছে। তবে কেন্দুয়া স্বাস্থ্য কমপ্লেক্সে জনবল সংকট থাকায় কর্মবিরতিতে রোগীসেবা ব্যাহত হতে পারে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের চেষ্টা চলছে।’

এর আগে গতকাল বুধবার রাজধানীতে নার্স-মিডওয়াইফদের মহাসমাবেশ শেষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার কাছে স্মারকলিপি দেওয়া হয়। সেখানে বলা হয়, ১৯৭৭ সাল থেকে স্বতন্ত্র কাঠামোয় পরিচালিত নার্সিং প্রশাসনকে অন্য কোনো অধিদপ্তরের সঙ্গে একীভূত করার উদ্যোগ খাতটির অস্তিত্ব ও স্বকীয়তার ওপর আঘাত।

এ সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সকল নার্স ও মিডওয়াইফগণ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!