ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

কেন্দুয়ায় আত্মহত্যা প্রতিরোধে রিফ্রেশ ট্রেনিং অনুষ্ঠিত

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি

কেন্দুয়া (নেত্রকোণা) প্রতিনিধি

নভেম্বর ২৮, ২০২৫, ০৬:৩৯ পিএম

কেন্দুয়ায় আত্মহত্যা প্রতিরোধে রিফ্রেশ ট্রেনিং অনুষ্ঠিত

নেত্রকোণার কেন্দুয়ায় আত্মহত্যা প্রতিরোধে রিফ্রেশ ট্রেনিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলনায়তনে আত্মহত্যা প্রতিরোধে রিফ্রেশ ট্রেনিং অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন কেন্দুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইমদাদুল হক তালুকদার।

এ সময় ইউএনও বলেন, দেশে যেকোনো উপজেলায় আত্মহত্যার উচ্চহার রয়েছে, এমন উপজেলার মধ্যে কেন্দুয়া অন্যতম। 

সর্বশেষ তিন বছরের তথ্য অনুযায়ী এ উপজেলায় গড়ে প্রায় তিনজন ব্যক্তি আত্মহত্যার পথ বেছে নেয়, যার মধ্যে কিশোর ও তরুণদের সংখ্যাই বেশি। 

তিনি আরও বলেন, আমি নিজে একজন সাইকোলজিস্ট হিসেবে কেন্দুয়া উপজেলায় আত্মহত্যার উচ্চহার দেখে গত কয়েক মাস আগে "আত্মহত্যা প্রতিরোধ বিষয়ক" দুই দিনের এক কর্মশালার আয়োজন করেছিলাম। সেখানে আমেরিকার একজন বিখ্যাত মেডিকেল অ্যানথ্রপোলজিস্ট, দুজন সুইডিশ-ফিনিশ সাইকোলজিস্ট, একজন বাংলাদেশী ক্লিনিক্যাল সাইকোলজিস্ট ও একজন খ্যাতনামা সাইকিয়াট্রিস্ট উপস্থিত থেকে আত্মহত্যা প্রতিরোধে গুরুত্বপূর্ণ বক্তব্য রেখেছিলেন।

একটি কর্মশালার মাধ্যমে ২০০ জন প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষক এবং কমিউনিটি হেলথ ওয়ার্কারদের কিভাবে আত্মহত্যা প্রাথমিকভাবে প্রতিরোধ করা যায়, সে বিষয়ে সর্বাধুনিক বৈজ্ঞানিক পদ্ধতি সম্পর্কে সম্যক ধারণা প্রদান করা হয়েছিল।

আত্মহত্যা প্রতিরোধে সকলকে সচেতন হওয়ার জন্য উপস্থিত সকলকে অনুরোধ করেন তিনি। পাশাপাশি মানসিক স্বাস্থ্যের যত্ন নেওয়ার আহবান জানান।

এ সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী, সুশীল সমাজের প্রতিনিধি, প্রিন্ট মিডিয়ায় কর্মরত সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!