বুড়িচং (কুমিল্লা) প্রতিনিধি
নভেম্বর ২৯, ২০২৫, ০৪:৪৫ পিএম
বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশন কুমিল্লা জেলা শাখা ও আইডিয়াল ফার্স্ট এইড ট্রেনিং সেন্টার কুমিল্লার যৌথ উদ্যোগে প্রাথমিক চিকিৎসকদের দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে একদিনের ফাস্ট এইড এন্ড সি পি আর প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত।
শনিবার সকাল ১০ টায় আইডিয়াল ফাস্ট এইড ট্রেনিং সেন্টার কুমিল্লা আঞ্চলিক কার্যালয় টমছম ব্রিজ নিউ হোস্টেলের বিপরীত ন্যাশনাল ব্যাংকের চতুর্থ তলায় অনুষ্ঠিত হয়েছে।
কুমিল্লা প্রেস ক্লাবের সভাপতি ও একাত্তর টেলিভিশন কুমিল্লার নিজস্ব প্রতিবেদক কাজী মো. এনামুল হক ফারুক অনুষ্ঠানের উদ্বোধন করেন।
বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশন কুমিল্লা শাখার প্রধান উপদেষ্টা সাংবাদিক ও কলামিস্ট গাজী মুহাম্মদ জাহাঙ্গীর আলম জাবির এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ প্রাথমিক চিকিৎসক ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মো. নজরুল ইসলাম রিপন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চিফ কোর্স কো-অর্ডিনেটর আমিনুল ইসলাম বুলবুল, উপদেষ্টা সদস্য ও সুপ্রিম কোর্ট আইনজীবী এডভোকেট মোহাম্মদ জাফর আলী, কেয়ার গিভার ইনস্টিটিউট অব চাঁদপুরের চেয়ারম্যান মো. সাইফুল ইসলাম সুমন, কেয়ার গিভার ট্রেইনার মো. আরিফ গাজী ও আইডিয়াল ফার্স্ট এইড ট্রেনিং সেন্টার কেরানীগঞ্জ শাখার পরিচালক মো. মেহেদী হাসান।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কোর্স কো-অর্ডিনেটর মো. শরিফুল আলম এবং সহযোগিতা করেন পরিচালক মো. শফিউল আলম। বক্তব্য রাখেন প্রশিক্ষক ডা. শান্তা আক্তার আরোহি, শাখা ইনচার্জ মো. শরিফুল ইসলাম, শাওন আচার্য ও লাকসাম শাখার পরিচালক মো. শিহাবুল আলম।
বক্তারা বলেন, গ্রাম ডাক্তার ও প্রাথমিক চিকিৎসকদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ ও প্রশংসনীয়। করোনাকালীন সময়ে তারাই জীবনের ঝুঁকি নিয়ে সেবা দিয়েছেন যা গ্রামের মানুষের জন্য বিশাল অবলম্বন ছিল।
প্রধান অতিথি মো. নজরুল ইসলাম রিপন বলেন, ঝড়-বৃষ্টি ও গভীর রাতেও প্রাথমিক চিকিৎসকরা মানুষের সেবা দিয়ে যাচ্ছেন। তাদের দক্ষতা বৃদ্ধির জন্য রিফ্রেশার্স ট্রেনিং চালুর দাবি জানান তিনি এবং সরকারের সহযোগিতা কামনা করেন।
জেএইচআর