ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

প্রান্তিক কৃষকরা খাদ্যশস্য উৎপাদনে মূল হাতিয়ার: ডিসি সাইফুর রহমান

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

নভেম্বর ৩০, ২০২৫, ০৬:৫৭ পিএম

প্রান্তিক কৃষকরা খাদ্যশস্য উৎপাদনে মূল হাতিয়ার: ডিসি সাইফুর রহমান

রবি মৌসুমে বোরো ধানের উচ্চ ফলনশীল (উফশী ও হাইব্রিড) জাতের আবাদ বৃদ্ধি ও উৎপাদন সহায়তায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও রাসায়নিক সার বিতরণ করেছে জেলা প্রশাসন। 

আজ জেলা প্রশাসক মো. সাইফুর রহমান কৃষকদের হাতে এসব উপকরণ তুলে দেন।

অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয় উপজেলা পরিষদ চত্বরে। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আরিফুল ইসলাম প্রিন্স, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের ময়মনসিংহের পরিচালক মো. এনামুল হক, উপজেলা কৃষি কর্মকর্তা জুবায়রা বেগম সাথী, স্থানীয় কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা।

জেলা প্রশাসক বলেন, সরকার কৃষিবান্ধব নীতি বাস্তবায়নে কাজ করছে। কৃষক যেন কম খরচে অধিক উৎপাদন করতে পারেন এ লক্ষ্যেই বীজ ও সার বিতরণ করা হচ্ছে। তিনি আরও জানান, আগামীতেও কৃষকদের সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।

কর্মকর্তারা জানান, এই সহায়তা পেলে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকরা রবি মৌসুমে বোরো ধানের আবাদ বাড়াতে উৎসাহিত হবেন। অনুষ্ঠানে উফশী-৯০০ জন (বীজ -৫ কেজি, সার এমওপি-১০, ডিএপি-১০ কেজি), হাইব্রিড -২৩০০ জন (২ কেজি বীজ) ইউনিয়ন পর্যায়ের কৃষকের হাতে বীজ ও সার তুলে দেওয়া হয়।

ইএইচ

Link copied!