ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বাঞ্ছারামপুরে সাবেক মেম্বারকে গলা কেটে হত্যা

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

নভেম্বর ৩০, ২০২৫, ০৯:৪৪ পিএম

বাঞ্ছারামপুরে সাবেক মেম্বারকে গলা কেটে হত্যা

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ছলিমাবাদ ইউনিয়নের সাবেক মেম্বার ও ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মুছা মিয়াকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে। 

রোববার সন্ধ্যায় ছলিমাবাদ ইউনিয়নের হোসেনপুর পাঠামারা জোয়ারার বিলে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কে বা কারা কী কারণে এ হত্যাকাণ্ড ঘটিয়েছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তদন্ত শুরু করেছে।

নিহত মুছা মেম্বারের ছেলে মোহাম্মদ উজ্জল মিয়া জানান, ড্রেজার ব্যবসায়ী মোস্তফা মিয়া ফোন দিয়ে তাঁকে জানায় যে তার বাবাকে কেউ গলা কেটে হত্যা করেছে। তিনি ঘটনাস্থলে গিয়ে বাবার মরদেহ দেখতে পান এবং সুষ্ঠু তদন্তের মাধ্যমে হত্যাকারীদের বিচার দাবি করেন।

এ বিষয়ে বাঞ্ছারামপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান জামিল খান বলেন, “আজ সন্ধ্যায় আমরা খবর পাই হোসেনপুর গ্রামে অজ্ঞাত একজনের লাশ পড়ে আছে। বিষয়টি শুনে দ্রুত ঘটনাস্থলে যাই। সেখানে গিয়ে দেখি আবু মুসা নামে সাবেক ইউপি সদস্যের গলাকাটা রক্তাক্ত লাশ পড়ে আছে।”

তিনি আরও বলেন, “প্রাথমিক তদন্ত চলছে। তদন্তের পর ঘটনার প্রকৃত কারণ জানা যাবে। কারা এ ঘটনাটি ঘটিয়েছে। এ বিষয়ে কোনো প্রত্যক্ষদর্শী সাক্ষী পাইনি। লাশের সুরতহাল শেষে পোস্টমর্টেমের ব্যবস্থা করা হয়েছে। অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এখনো নিহতের পরিবারের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি।”

ইএইচ

Link copied!