ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নীলফামারীতে দোয়া মাহফিল

আল আমিন, নীলফামারী

আল আমিন, নীলফামারী

ডিসেম্বর ১, ২০২৫, ০৫:০৫ পিএম

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় নীলফামারীতে দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে নীলফামারীতে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি ও দ্রুত সুস্থতা কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার বিকেলে জেলা আইনজীবী সমিতির হলরুমে আইনজীবী ফোরামের উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় জেলা জজ কোর্টের জিপি আবু মো. সোয়েম, পিপি আল মাসুদ চৌধুরী, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের আহ্বায়ক আসাদুজ্জামান খান রিনো, সদস্য সচিব গোলাম মোস্তফা সজীব, সদস্য এটিএম ফেরদৌস, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক বিপুলার ইসলাম সরকার, সদর উপজেলা বিএনপি সাবেক সাংগঠনিক সম্পাদক অ্যাড. আজিম হোসেন, আইনজীবী ফোরামের সদস্য রোকুনুজ্জামান শাহিন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সদস্য সচিব গোলাম মোস্তফা সজীব বলেন, বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় আমরা সবাই আন্তরিকভাবে দোয়া করেছি। তিনি যেন দ্রুত আরোগ্য লাভ করে সুস্থভাবে আমাদের মাঝে ফিরে আসেন এটাই সবার প্রত্যাশা।

ইএইচ

Link copied!