ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গণতন্ত্রের অগ্রযাত্রায় গণমাধ্যম আমাদের সহযাত্রী: জেলা প্রশাসক

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

ডিসেম্বর ১, ২০২৫, ০৫:৫১ পিএম

গণতন্ত্রের অগ্রযাত্রায় গণমাধ্যম আমাদের সহযাত্রী: জেলা প্রশাসক

গণতন্ত্রকে সুসংহত ও জনবান্ধব করতে মিডিয়া গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে উল্লেখ করে ময়মনসিংহের নবাগত জেলা প্রশাসক মো. সাইফুর রহমান বলেছেন, “গণতন্ত্রের অগ্রযাত্রায় মিডিয়া আমাদের সহযাত্রী।” তিনি বলেন, একটি রাষ্ট্রের জবাবদিহিতা, স্বচ্ছতা ও জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে সংবাদমাধ্যমের পেশাদারিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সোমবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে নবাগত জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভায় সভাপতির বক্তব্যে তিনি এ কথা বলেন। 

জেলা প্রশাসক আরও বলেন, “আমরা প্রশাসন আপনাদের প্রতিদ্বন্দ্বী নই; বরং সহযোগী শক্তি হিসেবে আপনাদের পাশে চাই। সাংবাদিকতার পেশাদার মানদণ্ড যেন কোনো অবস্থাতেই ক্ষুণ্ন না হয় এটাই আমাদের প্রত্যাশা।”

তিনি বলেন, সমাজে বিভিন্ন মতাদর্শ ও দৃষ্টিভঙ্গি থাকলেও সাংবাদিকতার নৈতিকতা ও পেশাদার মূল্যবোধ বজায় রাখাই গণমাধ্যমের শক্তি। তিনি আশা প্রকাশ করেন, সাংবাদিকদের সহযোগিতায় খুব শিগগিরই ময়মনসিংহকে একটি সুন্দর, চলাচলযোগ্য ও উন্নত শহর হিসেবে গড়ে তোলা সম্ভব হবে। 

মতবিনিময় সভায় নবাগত পুলিশ সুপার মো. মিজানুর রহমান বলেন, জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বস্তিদায়ক রাখতে পুলিশ কাজ করছে এবং নির্বাচন পূর্ববর্তী সময়েও মানুষ যাতে নিশ্চিন্তে থাকতে পারে তা নিশ্চিত করা তাদের প্রধান লক্ষ্য। তিনি বলেন, “মানুষ যেন আইনগত সহযোগিতা পায় এবং স্বাচ্ছন্দ্যে চলাফেরা করতে পারে এটাই আমাদের মূল উদ্দেশ্য।”

শহরের যানজট প্রসঙ্গে তিনি বলেন, যানজট নিরসনে সম্মিলিত উদ্যোগ প্রয়োজন। কোন নীতি গ্রহণ করা উচিত বা কোন বিষয়ে অগ্রাধিকার দিলে দ্রুত সমাধান পাওয়া যাবে, এসব বিষয়ে সাংবাদিকদের মতামত ও সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে তিনি উল্লেখ করেন।

মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক রেজা মো. গোলাম মাসুম প্রধান, ময়মনসিংহ জেলা তথ্য অফিসের পরিচালক মীর আকরাম উদ্দিন আহম্মদসহ জেলা প্রশাসনের কর্মকর্তা এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা।

ইএইচ

Link copied!