ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

টুঙ্গিপাড়ায় জব্দকৃত ৬০ কেজি জাটকা ইলিশ চার মাদ্রাসা-এতিমখানায় বিতরণ

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি

ডিসেম্বর ২, ২০২৫, ০৪:০৬ পিএম

টুঙ্গিপাড়ায় জব্দকৃত ৬০ কেজি জাটকা ইলিশ চার মাদ্রাসা-এতিমখানায় বিতরণ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার নতুন বাজার এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত অভিযানে প্রায় ৬০ কেজি জাটকা ইলিশ জব্দ করেছে মৎস্য দপ্তর। মঙ্গলবার সকালে টুঙ্গিপাড়া উপজেলা মৎস্য অফিসের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

মৎস্য দপ্তর সূত্রে জানা যায়, নিষিদ্ধ সময়েও নতুন বাজার এলাকায় এক দোকানদার জাটকা বিক্রি করছিলেন। খবর পেয়ে অভিযান পরিচালনাকারী দল সেখানে গেলে দোকানদার জাটকা ফেলে পালিয়ে যায়।

পরে জব্দকৃত জাটকা ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল-আমিন হালদারের নির্দেশে চারটি মাদ্রাসা ও এতিমখানার এতিম শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়।

উপজেলা মৎস্য কর্মকর্তা দেবাশীষ বাছাড় বলেন, জাটকা সংরক্ষণ অভিযানের অংশ হিসেবে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি।

তিনি আরও বলেন, জেলেদের নিষিদ্ধ সময়ে নদীতে গিয়ে জাটকা ধরা থেকে বিরত রাখতে আমরা তাদের সচেতন ও উদ্বুদ্ধ করছি। ইলিশের ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।

ইএইচ

Link copied!