ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শুক্রবার, ০৫ জুন, ২০২৬

সান্তাহারে শিক্ষকদের সঙ্গে বিএনপি প্রার্থীর মতবিনিময়

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি

ডিসেম্বর ২, ২০২৫, ০৫:৪৩ পিএম

সান্তাহারে শিক্ষকদের সঙ্গে বিএনপি প্রার্থীর মতবিনিময়

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার মহিলা কলেজের শিক্ষকদের সাথে বগুড়া-৩ আসনের বিএনপি প্রার্থী আলহাজ্ব আব্দুল মহিত তালুকদারের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বেলা এগারোটার সময় সান্তাহার মহিলা কলেজের সভা কক্ষে ধানের শীষের প্রার্থী আলহাজ্ব আব্দুল মহিত তালুকদারের সাথে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

মহিলা কলেজের অধ্যক্ষ শাহানাজ পারভীনের সঞ্চালনায় মতবিনিময় সভায় সান্তাহার পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র তোফাজ্জল হোসেন ভুট্টু, সাধারণ সম্পাদক এসএম আক্তারুজ্জামান মিঠু, সাংগঠনিক সম্পাদক ইঞ্জিনিয়ার দিলদার আলম জুয়েল, মামুনুর রশিদ মামুন, জেলা মহিলা দলের যুগ্ম সাধারণ সম্পাদক ও সান্তাহার পৌর মহিলা দলের সভাপতি হাসিনা মমতাজ মুক্তা, জেলা বিএনপির সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক মাহফুজুল হক টিকন উপস্থিত ছিলেন।

এছাড়াও জেলা যুবদলের কার্যনির্বাহী সদস্য ও জাতীয়তাবাদী কেন্দ্রীয় সাইবার দলের যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান জিকো, যুবদলের যুগ্ম আহ্বায়ক ফেরদৌস মাহামুদ, ছাত্রদলের সভাপতি সোহাগ হোসেন, বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ সহ প্রতিষ্ঠানের শিক্ষক ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন। আদমদীঘি রহিম উদ্দিন ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এনামুল হক আকন্দ, অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক গোলাম মোস্তফাও এসময় উপস্থিত ছিলেন।

শুভেচ্ছা বক্তব্যে আব্দুল মহিত তালুকদার বলেন, আমরা প্রতিশোধের রাজনীতি করতে চাই না, সকল মতভেদের, সকল ধর্মের, সকল শ্রেণি-পেশার মানুষদের সাথে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশটাকে নতুন করে গড়তে চাই।

তিনি আরও বলেন, বিএনপি রাষ্ট্র ক্ষমতায় যেতে পারলে আর আমাকে আদমদীঘি-দুপচাঁচিয়া বাসী তাদের সেবা করার সুযোগ দিলে শিক্ষাসহ এলাকার যাবতীয় উন্নয়নে কাজ করে যাব ইনশাআল্লাহ।

মতবিনিময় শেষে সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার শারীরিক সুস্থতা, জিয়া পরিবার সহ দেশ ও জাতির মঙ্গল কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

ইএইচ

Link copied!