ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা মঙ্গলবার, ২১ জুলাই, ২০২৬

কুড়িগ্রাম সদর উপজেলায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

সাইফুল ইসলাম, কুড়িগ্রাম

ডিসেম্বর ৪, ২০২৫, ০৬:১৭ পিএম

কুড়িগ্রাম সদর উপজেলায় নবাগত জেলা প্রশাসকের মতবিনিময় সভা

কুড়িগ্রাম সদর উপজেলার বীর মুক্তিযোদ্ধা, জুলাই যোদ্ধা, সুশীল সমাজ, রাজনৈতিক নেতা, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভা করেছে নবাগত জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ।

বৃহস্পতিবার সকালে সদর উপজেলা প্রশাসন সম্মেলন কক্ষে মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন কুড়িগ্রাম সদর উপজেলা নির্বাহী অফিসার ইসমাইল হোসেন।

মতবিনিময় সভায় জেলা প্রশাসক অন্নপূর্ণা দেবনাথ বলেন, “আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন অঙ্গীকারাবদ্ধ। এ বিষয়ে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা প্রয়োজন।”

তিনি আরও বলেন, "কুড়িগ্রামের দারিদ্র্যবিমোচন, শিক্ষা, স্বাস্থ্য ও যোগাযোগসহ সার্বিক উন্নয়নে জেলা প্রশাসনের অধীনস্থ সব দপ্তরকে সমন্বিতভাবে এবং দক্ষতার সঙ্গে কাজ করা, উন্নয়ন ও জনসেবার মানোন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার জন্য আহ্বান জানান তিনি।"

সহকারী কমিশনার (ভূমি) আরিফুল ইসলামের সঞ্চালনায় উপজেলা কৃষি কর্মকর্তা নাহিদা আফরিন ও উপজেলা নির্বাচন কর্মকর্তা রুকাইয়া পারভীনের পৃথক দু’টি পাওয়ার পয়েন্ট উপস্থাপনায় উপজেলার সার্বিক পরিস্থিতি তুলে ধরেন।

এ সময় বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা নিজাম উদ্দিন, উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুবার রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রব, কুড়িগ্রাম থানার অফিসার ইনচার্জ মো. হাবিবুল্লাহ, এনসিপির উপজেলা প্রধান সমন্বয়কারী রাজু আহমেদ রাজ্জাক, বীর মুক্তিযোদ্ধা আব্দুল বাতেন, আহত জুলাই যোদ্ধা আরিফুল ইসলাম, কুড়িগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মাহফুজার রহমান খন্দকার, ভোগডাঙ্গা ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান ও হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের নেতৃবৃন্দ।

ইএইচ

Link copied!