ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

১২ ডিসেম্বর থেকে ময়মনসিংহ বিভাগীয় বইমেলা শুরু

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

ডিসেম্বর ৮, ২০২৫, ০৬:২৮ পিএম

১২ ডিসেম্বর থেকে ময়মনসিংহ বিভাগীয় বইমেলা শুরু

ময়মনসিংহ বিভাগীয় বইমেলা-২০২৫ সফলভাবে আয়োজনের লক্ষ্যে সোমবার দুপুরে বিভাগীয় প্রচার উপকমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এই সভা থেকেই জানানো হয়, আগামী ১২-২০ ডিসেম্বর ময়মনসিংহ টাউন হল প্রাঙ্গণে এই বইমেলা অনুষ্ঠিত হবে।

ময়মনসিংহ বিভাগীয় কমিশনার কার্যালয়ে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন প্রচার উপকমিটির আহ্বায়ক ও অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) তাহমিনা আক্তার। সভায় জেলা প্রশাসন, আঞ্চলিক তথ্য অফিস, জেলা তথ্য অফিস, ইসলামিক ফাউন্ডেশনসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

সভায় জানানো হয়, আগামী ১২-২০ ডিসেম্বর ময়মনসিংহ টাউন হল প্রাঙ্গণে বিভাগীয় বইমেলা অনুষ্ঠিত হবে। প্রতিদিন বিকাল ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য মেলা খোলা থাকবে। তবে ছুটির দিনে সকাল ১১টা থেকে মেলা শুরু হবে।

বইমেলাকে সফল, জাঁকজমকপূর্ণ ও সর্বস্তরের মানুষের অংশগ্রহণমুখর করতে বিস্তৃত প্রচারণার ওপর বিশেষ গুরুত্বারোপ করা হয়। এ লক্ষ্যে মাইকিং, পথপ্রচার, বিলবোর্ড, পোস্টার বিতরণ, জাতীয় ও স্থানীয় দৈনিক পত্রিকায় প্রচার, স্থানীয় ক্যাবল টিভিতে স্ক্রল প্রচার এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক প্রচারণা চালানোর নির্দেশ দেওয়া হয়েছে।

সভায় আরও জানানো হয়, বইমেলা শুরুর আগের দিন ১১ ডিসেম্বর (বৃহস্পতিবার) স্থানীয় সাংবাদিকদের নিয়ে একটি প্রেস ব্রিফিং আয়োজন করা হবে।

ইএইচ

Link copied!