ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

শহীদ জিয়াউর রহমান মেডিকেলে অ্যানেশথেসিয়া বিভাগের উদ্যোগে সিপিআর কর্মশালার উদ্বোধন

বগুড়া প্রতিনিধি

বগুড়া প্রতিনিধি

ডিসেম্বর ১১, ২০২৫, ০৪:২৫ পিএম

শহীদ জিয়াউর রহমান মেডিকেলে অ্যানেশথেসিয়া বিভাগের উদ্যোগে সিপিআর কর্মশালার উদ্বোধন

শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে অ্যানেশথেসিয়া, আইসিইউ ও পেইন মেডিসিন বিভাগের উদ্যোগে সিপিআরর ওপর কর্মশালার আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে। 

আধুনিক চিকিৎসা ব্যবস্থায় হার্ট ও রেসপিরেটরি অ্যারেস্ট-পরবর্তী দ্রুত ও কার্যকর সাড়া দেওয়ার কৌশল স্বাস্থ্যসেবায় অত্যন্ত গুরুত্বপূর্ণ এ বিষয়ক দক্ষতা বৃদ্ধির লক্ষ্যেই এ কর্মশালার আয়োজন বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) বগুড়া জেলা শাখার আহ্বায়ক অধ্যাপক ডা. আজফারুল হাবীব রোজ এবং শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার মহসীন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অ্যানেশথেসিয়া বিভাগের বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ডা. আবু জাহেদ মো. ফিরোজ। কর্মশালাটি সঞ্চালনা করেন সহকারী অধ্যাপক ডা. মোসলেহ উদ্দীন হায়দার রাসেল।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডা. রাশেদুল ইসলাম রনি, ডা. আমিনুর রহমান হীরা, ডা. ইকবাল হোসেন, ডা. অর্নিবান, ডা. রফিকসহ হাসপাতালের বিভিন্ন পর্যায়ের চিকিৎসকবৃন্দ।

এ সময় বক্তারা বলেন, "জরুরি পরিস্থিতিতে রোগীর জীবন রক্ষায় সিপিআর অত্যন্ত কার্যকর একটি পদ্ধতি। হাসপাতালের পাশাপাশি সাধারণ জনগণের মধ্যেও এ দক্ষতা ছড়িয়ে দেওয়ার উদ্যোগ সময়োপযোগী ও প্রশংসনীয়।"

কর্মশালার পরবর্তী অংশে হাসপাতালের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দকে ধাপে ধাপে সিপিআর প্রশিক্ষণ প্রদান করা হবে বলেও আয়োজকরা জানান।

উক্ত সিপিআর প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করে অ্যানেশথেসিয়া, আইসিইউ ও পেইন মেডিসিন বিভাগ, শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ ও হাসপাতাল বগুড়া।

ইএইচ

Link copied!