ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

খালেদা জিয়ার সুস্থতা কামনায় খুলনায় ছাত্রদলের দোয়া ও কম্বল বিতরণ

মো. নুরুল আমিন (নুর), খুলনা

মো. নুরুল আমিন (নুর), খুলনা

ডিসেম্বর ১২, ২০২৫, ০৯:৫০ পিএম

খালেদা জিয়ার সুস্থতা কামনায় খুলনায় ছাত্রদলের দোয়া ও কম্বল বিতরণ

বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও রোগমুক্তি কামনায় দোয়া এবং অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। 

শুক্রবার বিকেলে খুলনা রেলওয়ে স্টেশনে মহানগর ছাত্রদলের নেত্রী শামসুন্নাহার নিশির উদ্যোগে দোয়া এবং ছিন্নমূল, এতিম শিশু ও অসহায় মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়।

এ সময় শামসুন্নাহার নিশি তার বক্তব্যে বলেন, "বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের জনগণের প্রতি সর্বদা সংবেদনশীল। তিনি সুদূর প্রবাসে থাকলেও বাংলাদেশে চলমান তীব্র শীত সম্পর্কে অবগত। তারই নির্দেশনা ও আহ্বানে সাড়া দিয়ে ছাত্রদলের নেতাকর্মীরা শীতার্থ মানুষের পাশে দাঁড়িয়েছেন।" 

নিশি উল্লেখ করেন, তারেক রহমানের নির্দেশেই খুলনা মহানগর ছাত্রদলের উদ্যোগে এই কম্বল বিতরণ করা হচ্ছে। একইসঙ্গে তিনি বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য লাভের জন্য সকলের কাছে আন্তরিকভাবে দোয়া প্রার্থনা করেন।

এর আগে সকালে স্থানীয় একটি মাদ্রাসায় বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা করে কোরআন খতম করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন ওলামা দলের খুলনা মহানগরের সভাপতি মাওলানা আবু নাঈম, ২১ নং ওয়ার্ড বিএনপির সদস্য রুহুল আমিন সুমন, যুবদলের সহ-সভাপতি মো. কবির হোসেন, খুলনা পলিটেকনিক কলেজ ছাত্রদল এর সভাপতি এনামুল হক মল্লিক, আরেফিন আল নাহিন, সুন্দরবন কলেজ ছাত্রদলের রাফিন, নাঈম, সিয়াম, সাগর সহ ছাত্রদলের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

ইএইচ

Link copied!