ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা রবিবার, ১৯ জুলাই, ২০২৬

খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থী রকিবুল ইসলাম নিজেই সরালেন পোস্টার 

মো. নুরুল আমিন (নুর), খুলনা

মো. নুরুল আমিন (নুর), খুলনা

ডিসেম্বর ১২, ২০২৫, ১০:১৮ পিএম

খুলনা-৩ আসনে বিএনপির প্রার্থী রকিবুল ইসলাম নিজেই সরালেন পোস্টার 

খুলনা-৩ (খালিশপুর, দৌলতপুর, খানজাহান আলী) আসনের বিএনপির প্রার্থী ও বিএনপির কেন্দ্রীয় ছাত্র বিষয়ক সম্পাদক আলহাজ রকিবুল ইসলাম বকুল তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী তিনি নিজ হাতে নিজের নির্বাচনী পোস্টার, প্যানা, বিলবোর্ড ও প্রচারসামগ্রী অপসারণ করেছেন।

শুক্রবার দুপুরে নির্বাচনী এলাকার বিভিন্ন স্থানে টানানো পোস্টার স্বেচ্ছায় খুলে ফেলতে দেখা যায় তাকে।

পোস্টার সরানোর সময় রকিবুল ইসলাম বকুল বলেন, "তফসিল ঘোষণার পর নির্বাচন কমিশন ৪৮ ঘণ্টার মধ্যে সব ধরনের ব্যানার, পোস্টার, ফেস্টুন, বিলবোর্ড ও আলোকসজ্জা অপসারণের নির্দেশ দিয়েছে। এটি রাষ্ট্রের আইন। তাই আমরা নিজেরাই আমাদের পোস্টার ও ফেস্টুনগুলো সরিয়ে দিচ্ছি। শুধু এখানে নয়, তিন থানার যেসব এলাকায় আমাদের প্রচারসামগ্রী ছিল, সব জায়গা থেকেই নিজ দায়িত্বে তা নামানো হচ্ছে।"

তিনি আরও বলেন, "আচরণবিধি মানা আমাদের সকলের দায়িত্ব। নিজেদের আচরণবিধি না মেনে অন্যকে উপদেশ দিলে তার কোনো মূল্য নেই। সেই দায়িত্ববোধ থেকেই আজ অপসারণ কার্যক্রম শুরু করেছি। আইনকে সম্মান জানিয়ে নিজ থেকে আগেই এ কাজ করছি। আগামী নির্বাচন যেন আইন মেনে শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়, সেটিই আমাদের প্রত্যাশা।"

এর আগে নির্বাচন কমিশন জানায়, তফসিল ঘোষণার পর সম্ভাব্য প্রার্থীদের সব ধরনের আগাম প্রচারসামগ্রী ৪৮ ঘণ্টার মধ্যে নিজ খরচে অপসারণ করতে হবে। এ বিষয়ে সিটি করপোরেশন, পৌরসভা ও ইউনিয়ন পর্যায়ের প্রতিষ্ঠানগুলোকে নির্দেশনা পাঠানো হয়েছে।

ইএইচ

Link copied!