ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

ওসমান হাদি ও এরশাদ উল্লাহর ওপর হামলায় গোপালগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জ প্রতিনিধি

ডিসেম্বর ১৩, ২০২৫, ০৩:২৭ পিএম

ওসমান হাদি ও এরশাদ উল্লাহর ওপর হামলায় গোপালগঞ্জে বিএনপির বিক্ষোভ মিছিল

ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদি এবং চট্টগ্রাম-০৮ আসনের বিএনপি প্রার্থী এরশাদ উল্লাহর ওপর হামলার প্রতিবাদে গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বিএনপি ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

শনিবার দুপুরে গোপালগঞ্জ শহরের বিসিক এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌরঙ্গী মোড়ে গিয়ে শেষ হয়। পরে সেখানে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান, গোপালগঞ্জ-০২ আসনের বিএনপি প্রার্থী ডা. কে এম বাবর, অ্যাডভোকেট তৌফিকুল ইসলাম, জিয়াউল কবীর বিপ্লব এবং স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন হিরা।

বক্তারা শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনাকে ন্যাক্কারজনক ও পরিকল্পিত বলে উল্লেখ করেন। তারা বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে বাধাগ্রস্ত করতেই শরিফ ওসমান হাদি ও এরশাদ উল্লাহর ওপর হামলা চালানো হয়েছে।

সমাবেশ থেকে হামলার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।

জেএইচআর

Link copied!