ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা শনিবার, ১৮ জুলাই, ২০২৬

বাঞ্ছারামপুরে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি

ডিসেম্বর ১৪, ২০২৫, ০৬:৪৬ পিএম

বাঞ্ছারামপুরে ২ কেজি গাঁজাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজাসহ একজন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে বাঞ্ছারামপুর মডেল থানা পুলিশ।

শনিবার রাতে বাঞ্ছারামপুর পৌরসভার আছাদনগর থেকে কাঁটাখালী সড়কের নূর মোহাম্মদের সিমেন্ট গোডাউনের সামনে পাকা রাস্তা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত আসামি হলেন, মো. নাজির প্রামাণিক ওরফে নাছির শেখ (৪০)। তিনি ঢাকার কামরাঙ্গীরচর থানাধীন আশরাফবাদ এলাকার বাসিন্দা। তাঁর পিতার নাম মৃত আব্দুল মান্নান।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) মাহফুজুর রহমান সঙ্গীয় ফোর্সসহ অভিযান পরিচালনা করেন। এ সময় আসামির কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে বিধি মোতাবেক জব্দ তালিকা মূলে গাঁজাগুলো জব্দ করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

বাঞ্ছারামপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ ইয়াছিন বিষয়টি নিশ্চিত করে বলেন, “উদ্ধারকৃত গাঁজা বিধি মোতাবেক তালিকাভুক্ত করা হয়েছে। এই ঘটনায় সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।” তিনি আরও জানান, “মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে।”

ইএইচ

Link copied!