ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পাইলিংয়ের সময় হেলে পড়ল পাঁচতলা ভবন: পরিত্যক্ত ঘোষণা

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

আব্দুল্লাহ আল আমীন, ময়মনসিংহ

ডিসেম্বর ১৪, ২০২৫, ০৮:৩৭ পিএম

পাইলিংয়ের সময় হেলে পড়ল পাঁচতলা ভবন: পরিত্যক্ত ঘোষণা

ময়মনসিংহ নগরীর গুলকিবাড়ি এলাকায় একটি ২০ তলা ভবনের পাইলিং কাজ চলাকালে পাশের একটি পাঁচতলা আবাসিক ভবন হেলে পড়েছে। 

রোববার দুপুরে এ ভবনকে পরিত্যক্ত ঘোষণা করেছে ময়মনসিংহ সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ।

গতকাল দুপুরে ৫ তলা ভবনটিতে ফাটলের ঘটনা ঘটে। হঠাৎ ভবনটিতে ফাটল দেখা দিলে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরিস্থিতি আঁচ করতে পেরে ভবনটির বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হয়। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় বাসিন্দারা জানান, পাইলিংয়ের সময় মাটির নড়াচড়া শুরু হলে পাশের ভবনটি একদিকে কাত হয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয়রা প্রশাসন ও ফায়ার সার্ভিসে বিষয়টি জানায়। পরে ঘটনাস্থল সরজমিনে পরিদর্শন করেছেন ময়মনসিংহ সিটি কর্পোরেশনের কর্মকর্তাবৃন্দরা।

এলাকাবাসীর দাবি, ভবনটির বর্তমান ঝুঁকি নিরূপণে অভিজ্ঞ প্রকৌশলীদের দিয়ে পরীক্ষা-নিরীক্ষা করা প্রয়োজন। পাশাপাশি তদন্ত শেষ না হওয়া পর্যন্ত পাইলিং কাজ সাময়িকভাবে বন্ধ রাখার আহ্বান জানান তারা। এ ঘটনায় ভবন নির্মাণে নিরাপত্তা ব্যবস্থা, নকশা অনুমোদন ও তদারকি নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপের দাবি জানানো হয়েছে।

ইএইচ

Link copied!